বিমানে যাতায়াত করবার সময় যাত্রীদেরকে বিমান থেকেই খাবার অর্ডার করতে হয়। সেক্ষেত্রে যদি খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে তাহলে যাত্রীদের মনের মধ্যে নানান রকম দোলাচল কাজ করতে থাকে এবং সেটাই স্বাভাবিক। কারণ খাবার এমনই একটা জিনিস যার মধ্যে খারাপ কোনও কিছু মিশে গেলে মানুষ মনের মধ্যে প্রশ্ন নিয়ে সেটি খেতে পারে না আবার খাবারের গুণগতমান খারাপ হলে স্বাস্থ্যের অবনতি ঘটে।
সম্প্রতি আরও একবার এয়ার ইন্ডিয়ার খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠল। দিল্লি থেকে নিউইয়র্কগামী বিমানের খাবারে পরল আরশোলা। এক যাত্রীর অভিযোগ তিনি যাত্রা করার সময় তার এবং তার দুই বছরের বাচ্চার জন্য ওমলেট অর্ডার করেন। তাকে অমলেট দেওয়া হয় আর সেই অমলেটের মধ্যেই ছিল পোকাটি। সেই যাত্রী ও তার দুই বছরের বাচ্চা দুজনেই খাবারটি খাচ্ছিলেন।
তারা খাবার খাওয়ার শুরুর দিকে পোকাটি দেখতে পাননি, খাবার খাওয়ার কিছুক্ষণ পরে তারা আরশোলাটি দেখতে পান। এরপর তার বাচ্চাও অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনাটি যে সত্য তা বিমান সংস্থার তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে। ঘটনাটি স্বীকার করে বিমান সংস্থা বলেছে, ‘তদন্ত চলছে প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হবে।’ চলতি মাসের ১৭ তারিখে সুয়েশসবন্ত নামের একটি অ্যাকাউন্ট থেকে পোষ্টের মাধ্যমে সমস্তটা জানানো হয়।
এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় ওই একাউন্ট থেকে, যেখানে কিছু ভিডিও ও ছবি দিয়ে লেখা হয়, “এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে নিউইয়র্কগামী বিমানে আমাকে একটি অমলেট দেওয়া হয়। সেটা আমি ও আমার সন্তান খাই। অর্ধেকটা শেষ করার পর একটা আরশোলা দেখতে পাই। খাবার খাওয়ার পর ২ বছরের সন্তান অসুস্থ হয়ে পড়েছে।”
https://twitter.com/suyeshasavant/status/1839864215734980816?ref_src=twsrc%5Etfw
এই প্রসঙ্গে এয়ার ইন্ডিয়া জানায়, “খাবার পরিবেশনের ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া নামী ক্যাটারারের সঙ্গে যুক্ত। যাঁরা বিশ্বব্যাপী অন্যান্য এয়ার লাইনসেও খাবার দিয়ে থাকে। খাবারের গুণগতমান পরীক্ষা করার পরই তা আমাদের অতিথিদের দেওয়া হয়। এই ঘটনায় অভিযোগ পাওয়ার পরই তা তুলে নেওয়া হয়। তদন্ত হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামীতে যেন এই রকম না ঘটে সেই দিকটিও দেখা হচ্ছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, বিমানের খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন কিন্তু এই প্রথম উঠছে না। এর আগেও বিমান সংস্থার খাবারে একটি ব্লেড পাওয়া গিয়েছিল, এইবার আরশোলা! তাই পরপর দুবার এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই খাবারের মান নিয়ে বিমান যাত্রীদের মনে একটা ভয় ভীতি তৈরি হয়েছে।





