‘এটা রাজনীতি করার সময় নয়’, মোদির প্রসঙ্গ এড়িয়ে গেলেন মমতা

করোনার বিরুদ্ধে গোটা দেশ একজোট হয়ে লড়ছে। এমন কঠিন পরিস্থিতিতে রাজনীতি করা ঠিক নয়। সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার সকাল ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও বার্তায় দেশবাসীর থেকে ৯ মিনিট সময় চেয়ে নেন তিনি। আগামী রবিবার রাত ৯টায় বাড়ির সমস্ত আলো নিভিয়ে বারান্দায় এসে প্রদীপ, মোমবাতি বা টর্চের আলো জ্বালাতে বলেন তিনি। লক্ষ্য, আত্মশক্তি জাগ্রত করা ও ঐক্যের বার্তা দেওয়া।

তবে মোদির এই আবেদন নিয়ে সমালোচনায় মেতেছেন বিরোধীরা। তাদের অভিযোগ, দেশবাসী ভয়ানক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। দেশের আর্থিক পরিকাঠামো দুর্বল হয়ে পড়েছে। বিরোধীদের দাবি, দিশাহীন বার্তা না দিয়ে প্রধানমন্ত্রীর উচিত সেদিকে নজর দেওয়া।

এদিন সাংবাদিক বৈঠকে মোদির আবেদনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় তাঁর থেকে। মুখ্যমন্ত্রী প্রথমে খানিক চুপ থাকেন। তারপর বলেন, “আপনাদের তো বলেছেন। আপনারা মানবেন কি না আপনার ব্যাপার। আপনার মানতে ইচ্ছা হলে মানবেন। ঘুমাতে ইচ্ছা হলে ঘুমোবেন। তবে এখন এসব নিয়ে রাজনীতি করবেন না। এটা রাজনীতি করার সময় নয়।”

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বর্তমানে আক্রান্ত ২৩০০ জন। মৃত ৫৪ জন।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment