গাজিয়াবাদের MMG হাসপাতালের মধ্যে প্যান্ট খুলে নোংরা ইঙ্গিত করছে তাবলীগ জামাতের সদস্যরা; আতঙ্কে কাঁদছেন নার্সরা

দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০১ জন। মৃত্যু সংখ্যা ৫০ ছাড়িয়েছে। এই অবস্থায় দিল্লির নিজামুদ্দিনে দিনকয়েক আগে বড় ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদেশ থেকে এসে এই সমাবেশে যোগ দেন অনেক মানুষ। সেই ঘটনা যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে সরকারের কারণ এই সমাবেশে আসা তেলেঙ্গানার ছয়জনের মৃত্যু ঘটেছে করোনা আক্রান্ত হয়ে। তাই সমাবেশে কারা ছিল তা চিহ্নিত করে তাদের আইসোলেশনে পাঠানোই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ দিল্লি সরকারের কাছে। তাবলীগ জামাত নামে একটি মুসলিম সংগঠন এই সমাবেশে যোগ দিয়েছিল। তাঁদের কিছু সদস্যকে চিহ্নিত করে গাজিয়াবাদের MMG হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়।

সেখানে তারা যা অসভ্যতা শুরু করে তা চিকিৎসক ও নার্সদের কাছে অসহ্য হয়ে উঠেছে। কাল পর্যন্ত খবর আসছিল যে, তাবলীগ জামাতের সদস্যরা ডাক্তার ও নার্সদের উপর থুতু দিচ্ছে এবং যা খুশি খাবারের দাবি করছে। এরা ভাইরাস ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল। ডাক্তার ও নার্সেরা এই কারণে সরকারের কাছে আবেদন করেছিল তাদের যেন সুরক্ষা প্রদান করা হয়। তবে এখন তাবলীগ জামাতের এমন কর্মকান্ড সামনে আসছে যা জানতে পেরে ক্রুদ্ধ দেশের মানুষ। জানা গিয়েছে, তাবলীগ মুসলিমরা নার্সদের সাথে অভদ্রতামি করছে। কট্টরপন্থীরা নিজেদের প্যান্ট খুলে নার্সদের নোংরা ইশারা করছে এবং নিজেদের গুপ্তাঙ্গকে ধরে বাজে বাজে মন্তব্য করছে। এই হাসপাতালে কাজ করা নার্সদের জীবন নরকে পরিণত হয়েছে। এরা হাসপাতালের মধ্যে জোরে জোরে বাজে ভাষায় গান করছে বলেও জানা যাচ্ছে।

হাসপাতালের চীফ মেডিক্যাল অফিসার নিজে পুলিশের কাছে এই ঘটনাটি লিখিতভাবে অভিযোগ করেছেন। উনি জানিয়েছেন, তাবলীগ জামাতের সদস্যদের কারণে নার্সদের এখানে কাজ করা অসম্ভব হয়ে উঠেছে। তাবলীগ জামাতের লোকজনকে হাসপাতালে আনা হয়েছিল চিকিৎসা করানোর জন্য। কিন্তু কট্টরপন্থীরা যেভাবে হাসপাতালের মধ্যে উৎপাত শুরু করেছে তা প্রশাসনের জন্য বড়ো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ডাক্তার, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এখন দেশের জন্য প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন। দেশব্যাপী সমস্ত মানুষ এই করোনা যোদ্ধাদের মনবল বৃদ্ধি করতে নানা রকম উদ্যোগও নিচ্ছেন। তবে করোনা ভাইরাসের সাথে লড়াই করার পর এখন নার্স ও ডাক্তারদের কট্টরপন্থী ভাইরাসের সঙ্গেও লড়াই করতে হচ্ছে। 

RELATED Articles

Leave a Comment