বিশ্বজোড়া অতিমারীর মুক্তি চেয়ে দেবী দুর্গার কাছে শক্তি প্রার্থনা প্রধানমন্ত্রীর! জানালেন মহালয়ার শুভেচ্ছা

আজ পিতৃপক্ষের অবসান। যতই আমরা শুভ মহালায়া (Mahalaya) বলি আদতে কিন্তু শুভ নয়। আজ তর্পনের মাধ্যমে পিতৃপুরুষকে স্মরণ করার দিন। তবে আজ থেকেই দেবীপক্ষের (Devi paksh) সূচনা হয়। অসুর নিধন করতে মা দুর্গার মর্ত্যে আসা আর শুধু সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়।

তবে এবারের অসুর হয়তো একটু আলাদা। ‘করোনাভাইরাস’ (covid-19)। বিগত ৭-৮ মাসে বিশ্ববাসীর সবথেকে পরিচিত এবং আতঙ্কের নাম। আর তাই মহালয়ার প্রাক্কালে এহেন অসুরকে বধ করার শক্তিই চেয়ে নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi)।মহালয়ার শুভেচ্ছা জানিয়ে তিনি করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে জয়ের জন্য দেবী দুর্গার আশীর্বাদ প্রার্থনা করে টুইট (tweet) করেন।

https://twitter.com/narendramodi/status/1306457635596632064?s=20

প্রধানমন্ত্রী লেখেন, ‘এবার মহালয়ায় মা দুর্গার কাছে আশীর্বাদ হিসেবে শক্তির প্রার্থনা করছি, যাতে আমরা বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী কাটিয়ে উঠতে পারি। মা দুর্গার আশীর্বাদ যেন সকলের সুস্বাস্থ্য এবং সুখ নিশ্চিত করে। আমাদের পৃথিবী যেন সমৃদ্ধ হয়ে ওঠে। শুভ মহালয়া।’
ঘটনাক্রমে আজকেই আবার প্রধানমন্ত্রীর ৭০ তম জন্মবার্ষিকী (70th Birthday)। এবং তার ৭০ তম জন্মদিন উদযাপনে দেশ জোড়া কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি।

https://twitter.com/narendramodi/status/1306457203998511105?s=20

RELATED Articles

Leave a Comment