চায়ের ব্যবসা করে বহু মানুষ রোজগার করছেন। গড়ে উঠেছে ‘এমবিএ চা ওয়ালা’, ‘চা খোর’ র মতো নতুন নতুন ব্র্যান্ড। সেরকমই মহারাষ্ট্রের এক ব্যক্তি চাকরি হারিয়ে চায়ের দোকান খুলে লক্ষ লক্ষ টাকা আয় করছেন তিনি।
ওই ব্যবসায়ীর নাম রেবন শিন্ডে। ২০২০ সালে লকডাউনে সিকিউরিটি গার্ডের চাকরি চলে যায় তাঁর। এরপর ওই সালের জুন মাসে চায়ের একটি স্টার্টআপ শুরু করার সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে তাঁর দৈনিক প্রায় ৭০০ কাপের বেশি চা বিক্রি হয়।
শুরুতে বিনামূল্যে প্রায় দু’মাস চা দেওয়া হয়েছিল। আসতে আসতে ভিড় বাড়তে শুরু করাই পরবর্তীতে ছোট কাপের চায়ের দাম নির্ধারণ করা হয়েছিল ৬ টাকা এবং বড় কাপের দাম ছিল ১০ টাকা। এরকম ছ’মাস চলার পরেই দৈনিক প্রায় ৭০০ কাপ চা বিক্রি শুরু করে। প্রতি মাসে ২ লক্ষ টাকা আয় করছেন তিনি।
রেবন শিন্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘লকডাউনে কিছুটা শিথিলতা আসার সময় এবং পুনরায় অফিস খোলার পরে, সাধারণ মানুষের পক্ষে চা পাওয়া কঠিন হয়ে পড়েছিল। এমতাবস্থায়, মানুষের প্রতিক্রিয়া দেখে আমরা বিনামূল্যে চা-কফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আমরা প্রতিদিন ৭০০ কাপ চা বিক্রি করি।’





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!