প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি ঘরে পতাকা ওড়ানোয় তেরঙার চাহিদা তুঙ্গে! এতো পতাকার বরাত শেষ করতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা

মাত্র সাত দিন বাকি তারপরই আমাদের দেশ ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবস। এই বছর দেশ জুড়ে পালিত হবে ‘আজাদি কি অমৃত মহোৎসব।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন আগামী ১৩ থেকে ১৫ আগস্ট দেশের প্রতিটি ঘরে তেরঙা ওড়ানোর।

তাই অন্যান্য বছররের তুলনায় এবছর বাজারে তেরঙা পতাকার চাহিদা অন্যান্য বছরের তুলেন বেশি। সেই পতাকার চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে হাওড়ার উঁনশানীর পতাকা ব্যবসায়ীরা। কোভিডের জন্য দু’বছর সেভাবে ব্যবসা না করতে পারার পর এবছর চাহিদা বাড়ায় খুশি ব্যবসায়ীরা।

উঁনশানীর পতাকা ব্যবসায়ীরা দিনরাত এক করে বানাচ্ছেন তেরঙা। নাওয়া-খাওয়ার সময় নেই তাঁদের। সেখানকার এক ব্যবসায়ী রাজু হালদারে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন কারিগর নিয়ে পতাকা তৈরির কাজে হাত লাগালেও সময়ের মধ্যে বরাতের পতাকা তৈরিতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে। তিনি নিজের বাড়ির বাইরের রঙও করিয়েছেন তেরঙা।

বসায়ী রাজু হালদার জনিয়েছেন, ‘আমার তৈরি পতাকা এই রাজ্যের বিভিন্ন প্রান্তে যায় শুধু নয়। রাজ্যের বাইরে আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যেও যায়। প্রধানমন্ত্রীর আহ্বানে যেভাবে দেশবাসী সাড়া দিয়েছেন, তাতে কাজে যে পরিমাণ চাপ তৈরি হয়েছে তাতে দিনরাত এক করে দিতে হচ্ছে। হাতে আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে। এর মধ্যে বরাত মতো পতাকা তৈরি করে পাঠাতে হিমশিম খেতে হচ্ছে। কিন্তু এটাই এক আনন্দ।’

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles