ফের পুলওয়ামা। ফের পুলিশ জঙ্গি সংঘর্ষ। ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩ আল বদর জঙ্গি।আজ অর্থাৎ বুধবার ভোর রাত থেকেই পুলওয়ামার টিকেন এলাকায় তল্লাশি চালানো শুরু করে সিআরপিএফ, রাষ্ট্রিয় রাইফেলস ও জম্মু-কাশ্মীর পুলিশ। পুলিশের চিরুনি তল্লাশির মুখে সকালের দিকে ডেরা থেকে আচমকাই গুলি চালাতে থাকে ওই জঙ্গিরা। পাল্টা জঙ্গি নিকেশ করতে গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। সেই গুলিতেই নিহত হয়েছে ওই ৩ জঙ্গি।
Jammu & Kashmir: Two unidentified terrorists killed in an encounter with security forces at Tiken area of Pulwama. Operations still underway. More details awaited.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/a7VFDynn1v
— ANI (@ANI) December 9, 2020
প্রসঙ্গত উল্লেখ্য, কাশ্মীরের ডিস্ট্রিক্ট ডেভলপমেন্ট কাউন্সিলের নির্বাচন চলার কারণে কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে রাশ টানা হয়েছিল। কিন্তু ভোট পরবর্তী ভূস্বর্গে ফের জঙ্গি নিধন শুরু হয়েছে। এই বছর এখনও পর্যন্ত কাশ্মীর ২০১ জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে ৩০ জন বিদেশি নাগারিক।
কাশ্মীরির আইজি বিজয় কুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন, নিহত ৩ জঙ্গি এলাকারই বাসিন্দা। এরা সবাই আল বদরের সদস্য। গোলাগুলির মধ্যে পড়ে আহত হয়েছেন এক ব্যক্তি। জঙ্গিদের ছোড়া গুলি এসে লেগেছে তাঁর পায়ে। তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।





