তিন হিন্দু পুরোহিতকে কুপিয়ে, মাথা থেঁতলে খুন কর্ণাটকে! লুটপাট নাকি অন্য উদ্দেশ্য? খতিয়ে দেখছে পুলিশ

সময়ের সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী বিশেষ করে সাধুসন্তদের উপর আক্রমণ বেড়েই চলেছে। কয়েক মাস আগে মহারাষ্ট্রের পালঘরে দুজন সাধুকে হত্যা করার ঘটনা তোলপাড় ফেলেছিল সংবাদমাধ্যমে। এবার কর্ণাটকের (Karnataka) মান্ড্যাতে অর্কেশ্বর মন্দিরের তিন পুরোহিতকে (Priest) নৃশংসভাবে খুন (Murder) করা হল! শুক্রবার এই পুরোহিতদের ক্ষতবিক্ষত দেহ মন্দির চত্বরে পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গণেশ (৫৫), প্রকাশ (৫৮), আনন্দ (৪০) মান্ড্যার গুট্টালুতে অবস্থিত এই মন্দিরের চত্বরে যখন পাওয়া যায় তাদের দেহ রক্তে ভেসে যাচ্ছিল। দুষ্কৃতীরা (Miscreants) তাদের নৃশংসভাবে কুপিয়ে, বোল্ডার দিয়ে মাথা থেঁতলে খুন করেছে। তারা মন্দিরের প্রণামী বাক্স থেকে টাকা হাতিয়ে নিয়ে চলে গিয়েছে রেখে গিয়েছে কয়েনগুলি। মন্দিরে ধনসম্পত্তির সন্ধানে তারা গোটা চত্বরটিকে তছনছ করে রেখে গিয়েছে।

এই তিন পুরোহিত মন্দিরের কেয়ারটেকার হিসেবেও কাজ করতেন এবং তারা মন্দির চত্বরে বাস করতেন। পুলিশ জানিয়েছে, যখন দুষ্কৃতীরা মন্দিরে ঢোকে তখন এই পুরোহিতরা ঘুমিয়ে ছিলেন।
আজ সকালে গ্রামবাসীরা যখন মন্দিরের ভেতর যায় তারা ভেতরে দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। মন্দির চত্বরে পুরোহিতদের ওইভাবে দেখে তারা পুলিশে খবর দেন।
ঘটনার তাৎপর্য অনুধাবন করে উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে আসেন এবং তদন্ত শুরু হয়।ফরেনসিক বিশেষজ্ঞ এবং স্নিফার ডগ নিয়ে আসা হয়।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা (B.S Yedurappa) পুরোহিতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি নিহতদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন এবং গোটা ঘটনার তদন্ত যাতে দ্রুত হয় তার জন্য আশ্বাস দিয়েছেন।

RELATED Articles

Leave a Comment