পর্যটক ভরা গাড়ি টেনে পিছনের দিকে নিয়ে যাচ্ছে বাঘ! প্রকাশ্যে এল সাফারি পার্কের শিউরে ওঠার মত ভিডিও

কর্নাটকের বানারঘাট্টা সাফারি পার্কের ভিতর আচমকাই নষ্ট হয়ে যায় গাড়িটি। তখনই সেখানে হাজির হয় বিশালাকৃতির বাঘটি। একেবারে কাছ থেকে বাঘ দেখতে পেয়ে খুশিতে মশগুল হয়ে যান পর্যটকরা। তবে তাদের আনন্দ ছিল ক্ষণস্থায়ী। কারণ মুহূর্তেই গাড়ির পিছনের অংশ কামড়াতে শুরু করে বাঘটি।

বার তিনেকের চেষ্টায় সেই অংশটি কামড়ে ধরে গাড়ি টানতে টানতে পিছনের দিকে নিয়ে যেতে থাকে বাঘটি। এইসময় ঘটনাস্থলে হাজির হয় আরও একটি বাঘ। গাড়িতে থাকা পর্যটকদের আনন্দ ততক্ষনে আতঙ্কে পরিণত হয়েছে। পর্যটক বোঝাই গাড়িটির পাশের একটি গাড়ি থেকে ভিডিওটি তুলে শেয়ার করা হয়েছে।

শিল্পপতি আনন্দ মাহীন্দ্রা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন। তাঁদের মত,বাঘটিও তাঁদের সংস্থার গাড়িকে সুস্বাদু মনে করছিল বলে রসিকতার ছলে বলেছেন তিনি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles