ভদকা, বিয়ার ভুলে যান, নিজেই বানিয়ে ফেলুন সাঙ্গরিয়া-মাল্ড ওয়াইন, জমে যাবে বর্ষশেষ বা নতুন বছর শুরুর পার্টি

আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা। এরপরই শুরু হতে চলেছে নতুন বছর। নতুন বছরকে স্বাগত জানাতে ৩১শে ডিসেম্বর রাতে পার্টি করেন অনেকেই। আর পার্টি মানেই অনেকের পছন্দ বিদেশি খাবার ও ককটেল। তবে এ বছর যদি আপনি নিজের হাতেই ককটেল বানিয়ে সকলকে তাক লাগিয়ে দেন, তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো?

কী ভাবছেন, কীভাবে ককটেল বানাবেন?

আপনার জন্য রইল চটজলদি কিছু ককটেল বানানোর পদ্ধতিঃ

রেস্তোরাঁয় গেলে আমরা অনেকেই মার্গারিটা অর্ডার করি। এটি বেশ হালকা ও খুব ফ্রেশ করে করে শরীরকে। এটি বানানোও খুব সহজ। বরফের টুকরো, টাকিলা, লেবুর রস ও কোয়ানট্রো মিশিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন।

শীতে যদি মনে হয় যে ঠাণ্ডা ককটেল ছেড়ে অন্য কিছু ট্রাই করবেন, তাহলে বানিয়ে নিন মাল্ড ওয়াইন। একটি প্যানে চিনি গলিয়ে নিন। তাতে দারচিনি, লবঙ্গ ও তেজপাতা দিন। এবার তাতে সিন লেবুর রস ও লেবুর খোসা। কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে ঢেলে দিন রেড ওয়াইন। চিনি গলে গেলে ফের কিছুটা রেড ওয়াইন দিয়ে দিন।

ভদকা, বিয়ার ভুলে যান, নিজেই বানিয়ে ফেলুন সাঙ্গরিয়া-মাল্ড ওয়াইন, জমে যাবে বর্ষশেষ বা নতুন বছর শুরুর পার্টি

সাঙ্গরিয়াও তৈরি করা হয় রেড ওয়াইন দিয়ে। ওয়াইন গ্লাসে করেই তা পরিবেশন করা হয়। খুব সহজে বানিয়ে ফেলুন সাঙ্গরিয়া। আপেল, কমলালেবু, চেরি, স্ট্রবেরির মতো ফল ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার তা রেড ওয়াইনে ভিজিয়ে রাখুন। তারপর গ্লাসে ঢেলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সব ককটেল যে মিষ্টি স্বাদেরই হতে হবে, এর কোনও মানে নেই। বানিয়ে ফেলুন মশলাদার-নোনতা ককটেলও। একটা লম্বা পানীয়ের গ্লাসের চারধারে নুন মাখিয়ে নিন। এবার তাতে দিন বরফ। এরপর একে একে ঢালুন টম্যাটো সস, টোব্যাকো সস, লেবুর রস ও ভদকা। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন।

তাহলে আর চিন্তা কী, সহজেই বানিয়ে নিন এই ককটেল ও জমিয়ে তুলুন আপনার ‘নিউ ইয়ার পার্টি’।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles