BIG BREAKING- এবারে কি ভারতে ব্যান হতে চলেছে টিকটক?

বহুল জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটক নিয়ে অনেকদিন ধরেই বিতর্ক চলছে দেশে। এই অ্যাপটি নিয়ে দেশের নানান মহল থেকে নানান অভিযোগ উঠে এসেছে নানান সময়ে৷ তাই এবার ভারত থেকে ব্যান হতে চলেছে টিকটক নামক এই জনপ্রিয় অ্যাপটি।

আরও পড়ুন – ক্যারি ব্যাগ দিতে অতিরিক্ত দাম চাওয়ায় জরিমানার মুখে বাটা।

ইতিমধ্যেই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে গুগল এবং অ্যাপলকে নির্দেশ দেওয়া হয়েছে এই অ্যাপটি তাদের অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়ার জন্য। কাজেই বলা যায় যে, এবারে ভারতে সম্পূর্ণ রূপে ব্যান হতে চলেছে টিকটক।

ভারতের বিভিন্ন মহলের অভিযোগ যে এই অ্যাপটি যুব প্রজন্মকে ভুল পথে পরিচালিত করছে। এই অ্যাপটির মাধ্যমে ছড়িয়ে পরছে নানান অপ্রীতিকর বিষয়বস্তু। তাই এই অ্যাপটি বন্ধের দাবী ওঠে ভারতের নানান স্থান থেকে।

আরও পড়ুন – ভূতেদের ক্ষতিপূরণ বাবদ ২০ লক্ষ টাকা জরিমানা রাজ্য সরকারের৷

এরপরই মাদ্রাজ হাইকোর্ট টিকটক অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা জারি করে। সেই নিষেধাজ্ঞার নির্দেশ স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টে পরবর্তীতে আপিল হলেও, তা সুপ্রিম কোর্ট মানেনি। তাই এবারে সুপ্রিম কোর্টের নির্দেশেই এই অ্যাপটি ব্যানের দিকে পা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।

RELATED Articles

Leave a Comment