নববর্ষের দিন সোশ্যাল মিডিয়ায় দেখা গেল উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপি-এর পতাকা খুলে রাস্তায় ফেলে দেওয়ার এক দৃশ্য। পশ্চিমবঙ্গে লোকসভা ভোট হচ্ছে সাত দফায়। ইতিমধ্যেই ভোট সম্পন্ন হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। কিন্তু এখন থেকেই বাকী স্থানে ভোট গ্রহণকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘাত অব্যাহত৷ আর তারই কিছু চিত্র দেখা গেলো উত্তর কলকাতা কেন্দ্রের দমদম স্টেশন সংলগ্ন এলাকায়৷
আরও পড়ুন – ফের নিরাপত্তার দাবীতে বিক্ষোভ ভোট কর্মীদের।
ভিডিও-টিতে দেখা যায় উত্তর কলকাতা কেন্দ্রের দমদম স্টেশন সংলগ্ন এলাকায় দু-চার জন যুবক সেই এলাকার প্রচারের জন্য লাগানো বিজেপি-র পতাকা খুলে নিয়ে রাস্তায় ফেলে দিচ্ছে৷ স্থানীয় বিজেপি নেতৃত্বরা এই ঘটনার ভিডিও ফুটেজটি দেখে অভিযোগ তুলেছেন যে, এটি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের ঘটনা এবং এই ঘটনাটির জন্য দায়ী স্থানীয় তৃণমূল কিছু সমর্থকেরা। তাই বিজেপির পতাকাই তারা সেই স্থান থেকে খুলে রাস্তায় ফেলে দিয়েছে অথচ তৃণমূলের পতাকা রয়েছে যথাস্থানেই।
আরও পড়ুন – অস্ত্র থাকলেও তা ব্যবহারের অর্ডার নেই, জানালেন দায়িত্ব প্রাপ্ত রাজ্য পুলিশ।
আগামী ১৯শে মে উত্তর কলকাতার ভোট সংগ্রামে মুখোমুখি হতে চলেছেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি-এর রাহুল সিনহা৷ তার এতো আগেই এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শান্তি-শৃঙ্খলা নিয়ে৷ স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় এতটাই আতঙ্কিত যে, তারা এই ঘটনা সম্বন্ধে কিছু মন্তব্য করতে চাননি। ভোটের এতো পূর্বেই যদি এহেন পরিস্থিতি হয়, তবে ভোট কাছাকাছি এলে উত্তেজনা যে আরও কত বেশি বৃদ্ধি পাবে তা বলাই দায় হয়ে উঠেছে৷
ভিডিওটির সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭।





