শুধু ডাক্তার প্রেসক্রিপশনে ওষুধ? আর নয় এবার ওষুধ কিনতে লাগবে আঁধার কার্ডও

করোনার চলতে ব্যাপক কালোবাজারি করে চলেছে কিছু মানুষ । তাই এবার কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিল মহারাষ্ট্র সরকার। এবার থেকে মহারাষ্ট্রে অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডেসিভির এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি ওষুধ টোসিলিজুমাব কিনতে গেলেই লাগবে ডাক্তারের প্রেসক্রিপশন। এমনকি কোভিড পজিটিভ রিপোর্টও। এছাড়া ব্যক্তির পরিচয় জানতে আধার কার্ডও জমা দিতে হবে। শুক্রবার এমনই নির্দেশিকা জারি করল মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)।

বিভিন্ন ওষুধ উৎপাদক সংস্থাগুলি থেকে এখন সরাসরি রেমডেসিভির এবং টোসিলিজুমাব চলে যাচ্ছে করোনা হাসপাতালগুলিতে। সেখানে এই দুই ওষুধ মজুত করা হচ্ছে কি না, তাও খতিয়ে দেখছে নিয়ামক সংস্থাটি ।অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে কড়া হাতে অভিযুক্ত ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছে সরকার।

এই প্রসঙ্গে রাজ্যের FDA মন্ত্রী রাজেন্দ্র শিংনে বলেছেন, ‘যাদের কোনও প্রয়োজন নেই তারাও এই দুই ওষুধ কিনছে। তারপর তা চড়া দামে বাজারে ছাড়ছে। তাই এখন এই ওষুধ কিনতে গেলে এই নথিগুলো দেখাতে হবে। ফলে কারা এই ওষুধ কিনছে তার খোঁজ পাওয়া যাবে। সেইসঙ্গে কালোবাজারিও বন্ধ করা সম্ভব হবে।’ পাশাপাশি রেমডেসিভির এবং টোসিলিজুমাবের এই দুটি ওষুধের উৎপাদন বৃদ্ধির নির্দেশও দেওয়া হয়েছে সংস্থাগুলোকে।

প্রসঙ্গত, চলতি করোনা মহামারীর মধ্যে মহারাষ্ট্রে মাস্ক, স্যানিটাইজার এবং ওষুধের কালোবাজারি বেড়েই চলেছে। এই নিয়ে সাধারণ মানুষও অনেক অভিযোগ দায়ের করেছে। করোনাকালে রাজ্যের বিভিন্ন স্থানে, বিশেষত মুম্বইতে রেমডেসিভির এবং টোসিলিজুমাব ওষুধের ঘাটতির ঘটনায় চিন্তায় পড়েছে রাজ্য সরকার। করোনা চিকিৎসায় ব্যবহৃত এই দুই ওষুধের কালোবাজারি রুখতে সম্প্রতি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ এর উপস্থিতিতে FDA এবং মুম্বই পুলিশের কর্তাদের মধ্যে বৈঠক হয়। কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

এ ছাড়া রেমডেসিভির এবং টোসিলিজুমাব ওষুধের কালোবাজারির অভিযোগ পেয়ে সম্প্রতি মুম্বইয়ের বিভিন্ন স্থানে খানা তল্লাশি চালিয়েছিলেন খোদ রাজ্যের FDA মন্ত্রী রাজেন্দ্র শিংনে। এর পরেই নড়েচড়ে বসেছে মহারাষ্ট্র প্রশাসন। যার জেরে এখন মহারাষ্ট্রে করোনায় চিকিৎসায় ব্যবহৃত ওষুধ কিনতে গেলে আধার কার্ড এবং অন্যান্য নথি বাধ্যতামূলক।

RELATED Articles

Leave a Comment