দেশজুড়ে ২১ বছরের নীচে তামাকজাত দ্রব্য সেবনে নিষেধাজ্ঞা!

ইতিমধ্যেই সিগারেট সহ তামাকজাত দ্রব্য সেবনের বয়স ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করার বিষয়ে আলোচনা শুরু করেছে স্বাস্থ্যমন্ত্রকে। এটি কার্যকর করার জন্য নিয়মানুযায়ী টোবাকো প্রোডাক্ট অ্যাক্ট-এ পরিবর্তন আনার আলোচনা প্রায় শেষ পর্যায়ে বলে মন্ত্রক সূত্রে খবর।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, তামাকজাত পদার্থের নেশা সমাজ থেকে কিভাবে কমানো যায় তা নিয়ে আগেই একটি কমিটি গঠন করা হয়েছিল মন্ত্রকের তরফে। সেই রিপোর্ট জমা পড়ার পরই আলোচনা পর্ব শুরু হয়েছে। গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে অনুযায়ী, সারা পৃথিবীতেই তামাকজাত পণ্যের ব্যবহারের বয়স ১৭ থেকে ১৮ বছর বয়সের মানুষের মধ্যেই বেশি। এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রকের এক উচ্চপদস্থ কর্তা বলেন, ‘ দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছি, মূলত স্কুল জীবনের শেষদিক থেকে শুরু করে কলেজ জীবনের প্রথমদিকে থাকা পড়ুয়ারাই নেশার কবলে পড়েন। ১৮ থেকে ২১ বছর বয়সে যে মানুষ নেশা শুরু করেন তা মূলত স্রোতে মিশে যাওয়ার কারণে অথবা ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে। এরাই তামাক কোম্পানিগুলির মূল শিকার।’ তিনি আরও বলেছেন, ‘এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তামাকজাত পণ্য সেবনের প্রাথমিক বয়স ২১ বছর করা হয় তাহলে সমাজ বেশ কিছুটা হলেও নেশার কবল থেকে মুক্তি পাবে।’ এমনকি নতুন আইনের আওতায় যে সকল বাবা-মায়েরা এমন তামাকজাত পণ্য কিনতে শিশুদের দোকানে পাঠান তাঁদেরও শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

RELATED Articles

Leave a Comment