রাজ্যজুড়ে সপ্তাহের প্রথমেই প্রবল বৃষ্টির পূর্বাভাস

রাজ্যে তাপমাত্রার পারদ নামার দিন শেষ। সময় হয়েছে এখন তাপমাত্রা চড়ার। শীতের শেষে বসন্তেই গরমে ঘামছে শহরবাসী। তবে আজ থেকে কিছুটা হলেও আবহাওয়ার বদল ঘটবে বলেই খবর হাওয়া অফিস সূত্রে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেবল দক্ষিণ নয়, বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরের জেলাগুলিতেও। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি।

RELATED Articles

Leave a Comment