এবার থেকে ট্রেন ছেড়ে দিলে উঠতে পারবেন পরবর্তী স্টেশনে। ভারতীয় রেল যাত্রিদের জন্য নিয়ে এসছে এই সুবর্ণ সুযোগ। অনেক সময় কোনও কারণ বশত যে স্টেশন থেকে ট্রেনে ওঠার কথা সেখান থেকে চাপতে পারছেন, কোনও সমস্যা নেই আপনি এবার থেকে বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন।
তবে বোর্ডিং স্টেশন পরিবর্তন করার জন্য আপনাকে নিজের IRCTC অ্যাকাউন্ট মারফত করতে হবে। স্টেশন অথবা এজেন্ট মারফত টিকিট কাটলে হবে না এবং এই পরিবর্তন ২৪ ঘণ্টা আগে করতে হবে। একবার বোর্ডিং স্টেশন পরিবর্তন হয়ে গেলে আপনি পূর্বের স্টেশন থেকে চাপতে পারবেন না।
আপনার নিজের IRCTC অ্যাকাউন্টে গিয়ে লগ ইন করুন। Booking Ticket History অপশনে ক্লিক করুন। এরপর সেখানে ‘Change Boarding Point’ অপশনে ক্লিক করে পছন্দমত বোর্ডিং স্টেশন বেছে নিন। এবার আপনি কনফার্ম করে ওকে বাটনে ক্লিক করলেই কমপ্লিট। আপনার বোর্ডিং স্টেশন পরিবর্তন কনফার্ম হয়ে যাবে।
এই পরিষেবার কথা জানতে পেরে খুশি যাত্রীরা। প্রসঙ্গত, মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনি যাত্রার দিন বদলাতে পারবেন এবার থেকে।





