অদ্ভুত বিয়েবাড়ি! বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দিলেন গ্রামবাসীরা! ২০২২ সালে দাঁড়িয়ে এও সম্ভব, হতবাক নেটবাসীরা

ভারতবর্ষ উন্নত প্রগতিশীল দেশ। এসব দাবি করি আমরা সকলেই। তাহলে এটা কী হচ্ছে! বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে দক্ষিণ দিনাজপুরের একটি গ্রামে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভূষলা এলাকায়। বৃষ্টি হচ্ছে না বলে চাষ, পাট পচানো, ধানের চারা রোপণ ইত্যাদি কিছুই হচ্ছে না। শুধু বিয়ে নয়, ব্যান্ড বাজিয়ে পুরোহিত দিয়ে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয় ভূষলায়। এমনকি পাত পেরে খাওয়ারও ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।

বিয়ের উদ্যোক্তা মাতি মুর্মু জানিয়েছেন, “একটুও বৃষ্টি নেই৷ ধান কাটতে পারছি না, পাট ডোবাতে পারছি না৷ খাল, ডোবা সব শুকিয়ে গিয়েছে৷ সেজন্য অনেক পরামর্শ করে আমরা এটা করেছি৷ এর আগেও করেছি এটা৷ মানুষের বিয়ে যেভাবে হয়, আমরা সেভাবেই ব্যাঙের বিয়েও সেভাবে দিয়েছি”৷

বিয়ের আরও উদ্যোক্তা মিনতি চক্রবর্তী বলেন, “খরা কাটাতে দুটো ব্যাঙ ধরে নিয়ে এসে বিয়ে দেওয়া হল৷ বৃষ্টি নেই, প্রচণ্ড দাবদাহে প্রাণ ওষ্ঠাগত৷ ফলে বাধ্য হয়ে বৃষ্টির জন্য আমরা সবাই মিলিত হয়ে এটা করেছি৷ এতে ইন্দ্রদেব সন্তুষ্ট হয়ে যেন বৃষ্টি দেন সেই আশায়”।

সেই প্রাচীনকাল থেকে এই কুসংস্কারাচ্ছন্ন প্রথা সমানে চলছে৷ যদিও দক্ষিণ দিনাজপুরের অবস্থা খুব খারাপ। হাজার হাজার মানুষ বৃষ্টির দিকে তাকিয়ে বসে আছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর