ত্রিপুরায় গ্রেফতার দেবাংশু, সুদীপরা, হামলার প্রতিবাদে রাতভর ধর্না, আজই ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক

গতকাল দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত গোটা সময়টাই নানান উত্তেজনার মধ্যে দিয়ে কাটিয়েছেন তৃণমূল নেতারা। এদিন বিকেলে ত্রিপুরায় আক্রান্ত হন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাজা, জয়া দত্ত। তাদের গাড়িতে ইট ছোঁড়া হয়। ইটের আঘাতে মাথা ফেটেছে সুদীপের।

এর প্রতিবাদে সারারাত তৃণমূল নেতারা থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখান। এরপর আজ, রবিবাসরীয় সকালে তাদের গ্রেফতার করে ত্রিপুরার খোয়াই থানার পুলিশ, গ্রেফতার করা হয়েছে দেবাংশু-সুদীপ-জয়া, ত্রিপুরার তৃণমূল রাজ্য সভাপতি আশিসলাল সিং-সহ মোট ১১ জনকে।

পুলিশ সূত্রের খবর, মহামারী আইন অমান্য করার জন্য তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে। আক্রান্ত হওয়া নেতাদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই ত্রিপুরা পৌঁছে গিয়েছেন ব্রাত্য বসু, দোলা সেন ও কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ত্রিপুরা যাচ্ছেন বলে তৃণমূল সূত্রে খবর।

আরও পড়ুন- দেবাংশু-জয়া-সুদীপের উপর হামলা, বিপ্লব সরকারকে চাপে রাখতে আজই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

শনিবার দেবাংশুদের নানান কর্মসূচিতে বারবার পুলিশি বাধা, বিরোধী রাজনৈতিক দলের হামলার মুখে পড়তে বলে জানা গিয়েছে। এমনকি, আগরতলায় যে হোটেলে তৃণমূল নেতারা রয়েছেন, সেই হোটেল ঘিরে রেখে কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এই সমস্ত অভিযোগ তুলে শনিবার রাতেই পুলিশ হেড কোয়ার্টারের সামনে অবস্থান বিক্ষোভ দেখান তৃণমূল নেতৃত্ব। এরপর রবিবার ভরে তাদের গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ।

আক্রান্ত নেতাদের পাশে দাঁড়াতে ত্রিপুরায় পৌঁছেছেন ব্রাত্য বসু, দোলা সেন ও কুণাল ঘোষ। যাচ্ছেন অভিষেকও। এই মুহূর্তে ত্রিপুরার যা পরিস্থিতি, তা অভিষেকের সেখানে যাওয়ার ফলে যে আরও বেশি উত্তপ্ত হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

আরও অন্যান্য খবর