বিজেপি শাসিত ত্রিপুরায় করোনার কালোছায়া কেটে গেছে, জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

গোটা দেশের প্রতিটি রাজ্য যখন করোনা সংক্রমনের আতঙ্কে ভীত হয়ে আছে তখন সুখবর দিল ত্রিপুরা। সম্পুর্ন করোনা মুক্ত হয়েছে ত্রিপুরা রাজ্য এমনটাই দাবি করেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। করোনা সংক্রমনের মধ্যে এইরকম ভালো খবর সত্যই প্রশংসার যোগ্য।

ত্রিপুরাতে প্রথম যিনি আক্রান্ত হয়েছিলেন তিনি আগেই সুস্থ হয়ে উঠেছিলেন। এবার দ্বিতীয় করোনা রোগীও সুস্থ হয়ে উঠেছেন। এর পরে নতুন কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি। রাজ্য করোনামুক্ত হওয়ার পর টুইট করে বিপ্লববাবু সমস্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দেন। এছাড়াও লকডাউন মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারি নির্দেশ মেনে চলার জন্য রাজ্যবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

প্রসঙ্গত, ত্রিপুরার প্রথম করোনা আক্রান্ত রোগী উদয়পুরের বাসিন্দা আর দ্বিতীয় আক্রান্ত ছিলেন একজন জওয়ান। ওই সেনা জওয়ান যে ক্যাম্পগুলিতে ছিলেন সেই তিনটি ক্যাম্পকে ইতিমধ্যেই স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, করোনা আক্রান্তরা যে এলাকায় ছিল তার এক কিলোমিটারের মধ্যে সবার করোনা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে স্পর্শকাতর এলাকায় ব্যাপিড কিট দিয়ে করোনার পরীক্ষা করা শুরু হয়েছে। বিগত ১০ দিনে ৩২০০ জনে ইনফ্লুয়েঞ্জা ও শ্বাসকষ্টের রোগীদের চিহ্নিত করা হয়েছে। এখনও অবধি উদয়পুর, সাতনালা, দামছাড়া এলাকায় পরীক্ষা সম্পূর্ণ হয়েছে।

এখনও অবধি মোট ৬০০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা ত্রিপুরায় ১৫০ নমুনা সংগ্রহ কেন্দ্র গড়ে তোলা হয়েছে এবং যে পরিমাণ পরীক্ষা কিট রাজ্যে এসেছে তা সব জেলায় পৌঁছে দেওয়া হয়েছে।

আরও অন্যান্য খবর