BREAKING: লকডাউনের মধ্যেই আরও কিছু ছাড়ের ঘোষণা কেন্দ্র-এর

দেশে সংক্রমন রুখতে প্রধানমন্ত্রী দ্বিতীয় দফার লকডাউন শুরু করেন ১৪ই এপ্রিল থেকে। যার মেয়াদ ধার্য্য করা হয় ৩রা মে অবধি। এই লকডাউনের মধ্যেই এবার বেশ কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করার ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর।

লকডাউনের ৩১ দিন পার। এর মধ্যে বেশ কিছু ক্ষেত্রে নিয়ম বদল করতে চলেছে কেন্দ্র। শুক্রবার কেন্দ্রের তরফে এই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে এলাকার সব দোকান খুলে দেওয়া হবে। সম্প্রতি বইয়ের দোকান এবং বৈদ্যুতিক পাখার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়।এরপরই বাকি দোকানের ক্ষেত্রেও ছাড়ের ব্যবস্থা করছেন কেন্দ্র। লকডাউনের জেরে দেশে যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে তা কাটাতেই এই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র।

BREAKING: লকডাউনের মধ্যেই আরও কিছু ছাড়ের ঘোষণা কেন্দ্র-এর

শুক্রবার রাতের দিকে যে নির্দেশিকা জারি হয়েছে তাতে বলা হয়েছে, Shops and Establishment Act of States and union territories, এর নিয়মানুযায়ী মিউসিনিপ্যাল মার্কেট কমপ্লেক্সের যে কোনও দোকান খোলার অনুমতি থাকবে, অর্থাৎ প্রয়োজনীয় জিনিস ছাড়াও অন্যান্য দোকান খোলার অনুমতি দিচ্ছে কেন্দ্র।পাড়ার যে কোনও দোকান, ছোট ব্যবসাও খোলা যাবে। তবে শপিং কমপ্লেক্সের দোকান বন্ধই থাকবে। তবে দোকান পুনরায় খোলার অনুমতি দিলেও প্রত্যেক দোকানদারকে সরকারি নিয়মাবলী মেনেই কাজ করতে হবে। দোকানে কর্মী সংখ্যা ৫০ শতাংশ কমাতে হবে এবং তাঁদের সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক ব্যবহার করে ব্যবসা করতে হবে।

RELATED Articles

Leave a Comment