বার্সোলোনায় টেনিস ক্লাব, ইংল্যান্ডে একাধিক বিলাসবহুল কটেজ। কাঠগড়ায় চিদম্বরম৷

ইতিমধ্যেই লুক আউট নোটিশ জারি করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে। তাকে শীঘ্রই হেফাজতে নেওয়ার চেষ্টাতে রয়েছেন ইডি আধিকারিকেরা৷ হেফাজতে নেওয়ার পরই পি চিদম্বরমকে উত্তর দিতে হবে তাঁর বিপুল সংখ্যক এই সম্পত্তি নিয়ে। সম্প্রতি জানা গিয়েছে যে, ইংল্যান্ডে একাধিক বিলাসবহুল কটেজ ছাড়াও চিদম্বরমের ছেলের নামে রয়েছে একটি আস্ত টেনিস ক্লাব। এই বিপুল পরিমাণ অর্থের উৎস কী এখন তা জানতেই মরিয়া ইডি আধিকারিকেরা।

 

ইংল্যান্ডের একাধিক শহরে একাধিক বিলাসবহুল কটেজ রয়েছে প্রাক্তণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরমের নামে। শুধু তাই নয় স্পেনের বার্সেলোনায় রয়েছে আস্ত একটি টেনিস ক্লাব৷ এই বিপুল পরিমাণ অর্থের উৎস কী? এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের দাবী যে আইএনএক্স মিডিয়া কান্ডের প্রাপ্ত ঘুষের টাকা দ্বারাই এমস্ত ক্রয় করেছেন চিদম্বরম। এই মামলায় নাম রয়েছে পি চিদম্বরম সহ ছেলে কার্তি চিদম্বরমেরও, এছাড়াও এয়ারসেনম্যাক্সিস টুজি কেলেঙ্কারিতেও নাম রয়েছে পি চিদম্বরমের। তাই ইডি আধিকারিকেরা এই ঘুষের ঘটনাটিতেই তদন্ত করতে চিদম্বরমকে হেফাজতে নিতে চান৷

অপরদিকে ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে দিল্লিতে পি চিদম্বরমের ১৬ কোটি টাকার বাসভবন জোড়বাগ। জানা গিয়েছে বার্সেলোনায় কেনা টেনিস ক্লাবটির মূল্যও ১৫ কোটি টাকা এছাড়া আরও ৫৪ কোটি টাকা ভারত সহ একাধিক দেশে ছড়িয়ে রয়েছে পি চিদম্বরম এবং তাঁর পুত্রের নামে।

আরও অন্যান্য খবর