‘বিশেষ বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সুন্দর সফরের জন্য তাঁকে ধন্যবাদ।’ সবরমতী আশ্রমের ভিজিটার্স বুকে স্বাক্ষর করে এমনটাই লিখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আকাশপথের লম্বা সফরের পর সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ৮ কিলোমিটার পথ পেরিয়ে সপরিবারে সবরমতী আশ্রমে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর সঙ্গে যান সবরমতী আশ্রম। শুধু সঙ্গে যাওয়া নয়, বলা ভালো দুই রাষ্ট্রপ্রধান একই গাড়ির কনভয় করে একসঙ্গে গান্ধীজির আশ্রমে পৌঁছন।

সপরিবারে মার্কিন প্রেসিডেন্ট সবরমতী আশ্রমে পৌঁছতেই আশ্রমের তরফে উত্তরীয় পরিয়ে তাঁকে সম্মান জানানো হয়। তারপর গান্ধীজির লেখা দুটি বই উপহার দেওয়া হয়। এহেন উপহারে আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট। তারপর জুতো খুলে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি আশ্রমের ভিতরে প্রবেশ করেন। গান্ধীজির ছবিতে মাল্যদান করে প্রণামও জানান ট্রাম্প। গান্ধীজি ও তাঁর স্ত্রী কস্তুরি বাঈ যেখানে থাকতেন, সেই হৃদয়কুঞ্জ দর্শন করেন তাঁরা। তারপর জাতির জনক যে চড়কায় সুতো কাটতেন সেই চড়কাতেও বসেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তারপর এক আশ্রমিকের সহায়তায় চড়কায় সুতো কাটেন মার্কিন প্রেসিডেন্ট ও মার্কিন ফার্স্ট লেডি। এরপর তাঁরা গোটা আশ্রম ঘুরে দেখেন। পরিশেষে আশ্রমের নিয়ম মেনে ভিজিটার্স বুক-এ স্বাক্ষরও করেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার