বাজার দখলে রাখতে বেশি দামে দুধ কিনে নিচ্ছে আমূল, সমস্যায় মাদার ডেয়ারি

ভারতের বাজারে আমুলের সঙ্গে পাল্লা দিতে গিয়ে সমস্যায় পড়ল মাদার ডেয়ারির দুধের ব্যবসা। মাদার ডেয়ারির দুধের জোগানে দেখা দিয়েছে বড়সড় ঘাটতি। সুত্রের খবর যে, রাজ্যের গো-চাষিদের উৎপাদিত দুধের বেশীরভাগই, চলে যাচ্ছে রাজ্যের বাইরে। লিটার প্রতি ৩২ টাকা দামে সেই দুধ কিনে নিচ্ছে আমূল। অপরদিকে রাজ্য সরকারের মাদার ডেয়ারি গো-চাষিদের থেকে প্রতি লিটার দুধের জন্য মাত্র ২৭ টাকা ৬০ পয়সা দিয়ে কিনছে।

এই পরিস্থিতিতে তুলনামূলক ভাবে কম দামে মাদার ডেয়ারিকে অনেকেই দুধ বিক্রি করতে রাজি হচ্ছেন না। ফলে, মাদার ডেয়ারির দুধের জোগান কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে।

সবমিলিয়ে সঙ্কটে পড়েছে মাদার ডেয়ারির ব্যবসা। জোগান কমে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। তাই সরকার যাতে বেশি দাম দিয়ে গো-চাষিদের থেকে দুধ কেনে সেই আবেদন রাজ্যসরকারের কাছে ইতিমধ্যেই জানানো হয়েছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment