বহু জনপ্রিয় নিউজ শো দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন তিনি। জি নিউজের ‘তাল ঠোক কে’, আজ তক-এর ডিবেট শো ‘দঙ্গল’কে জনপ্রিয় করার নেপথ্যে তিনিই ছিলেন। তিনি বিশিষ্ট সাংবাদিক রোহিত সরদানা।
তাঁর অকাল প্রয়াণে শোকোস্তব্ধ মিডিয়া জগত। মাত্র ৪১ বছর বয়সে হৃদরোগ আক্রান্ত হয়ে চলে গেলেন তিনি। রেখে গেলেন স্ত্রী ও দুই ছোট ছোট কন্যা সন্তানকে।
অন্যান্য অনেকের মতোই এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় অন্য কোভিড আক্রান্তদের জন্য ওষুধের ব্যবস্থা করার কাজ করেছেন তিনি। এরই মাঝে দিনকয়েক আগেই করোনা আক্রান্ত হন রোহিত সরদানা। তবে জানা গেছে করোনার গুরুতর কোনও উপসর্গ ছিল না তাঁর শরীরে। এদিন শুক্রবার হঠাতই হৃদরোগে আক্রান্ত হন তিনি, নিয়ে যাওয়া হয় দিল্লি- এনসিআর এলাকার একটি হাসপাতালে। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।
সাল ২০০৪-এ ‘জি মিডিয়ায়’ যোগ দেন রোহিত। তারপর ২০১৭ সালে জি ছেড়ে ‘আজ তক’ যোগ দেন এই বিশিষ্ট সাংবাদিক। নিজের কাজের জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই সাংবাদিক।
তাঁর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি ট্যুইট করে লিখেছেন, “রোহিত সারদানা খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। উদ্যমে ভরপুর, ভারতের অগ্রগতি নিয়ে উৎসাহী, দয়ালু চিত্ত, রোহিতের অভাব সবাই অনুভব করবেন। তাঁর অকাল প্রয়াণ মিডিয়া জগতে এক বিশাল শূন্যতার তৈরি করেছে। তাঁর পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।”
Rohit Sardana left us too soon. Full of energy, passionate about India’s progress and a kind hearted soul, Rohit will be missed by many people. His untimely demise has left a huge void in the media world. Condolences to his family, friends and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) April 30, 2021
রোহিত সারদানার মৃত্যু নিয়ে টুইট করেন বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাই, সুধীর চৌধুরীরা।
Rohit and I had differing political views but always enjoyed debating without any rancour. We did a show one night that finished at 3 am (think it was SC verdict on Karnataka) after which he said, ‘boss aaj maza aa gaya!’ He was a passionate anchor journalist. RIP Rohit Sardana.
— Rajdeep Sardesai (@sardesairajdeep) April 30, 2021
अब से थोड़ी पहले @capt_ivane का फ़ोन आया।उसने जो कहा सुनकर मेरे हाथ काँपने लगे।हमारे मित्र और सहयोगी रोहित सरदाना की मृत्यु की ख़बर थी।ये वाइरस हमारे इतने क़रीब से किसी को उठा ले जाएगा ये कल्पना नहीं की थी।इसके लिए मैं तैयार नहीं था।ये भगवान की नाइंसाफ़ी है..
ॐ शान्ति— Sudhir Chaudhary (@sudhirchaudhary) April 30, 2021





