WB Election 2021: এক্সিট পোল বাদ দিন, ২রা মে এক্সাক্ট পোল বলবে বাংলার মসনদে কে বসতে চলেছে! সোজাসাপ্টা দিলীপ

করোনা আবহেই বাংলার ভাগ্য নির্ধারণ হতে চলেছে। হাড্ডাহাড্ডি লড়াই যে এবার হবে তা শুরু থেকেই বোঝা গিয়েছিল।

বঙ্গ বিষয় নিয়ে শুরু থেকেই আশাবাদী ছিল গেরুয়া শিবির। লাগাতার দিল্লি থেকে বাংলায় এসেছেন অমিত শাহ্, জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভা থেকে শুরু করে সমাবেশ, পথসভা, রথযাত্রা, কাতারে কাতারে লোকের ভিড় বুঝিয়েছিল বাংলায় বিজেপি বেশ ভালো জায়গাই তৈরি করেছে।

আরও পড়ুন-বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপিই, বলছে বুথ ফেরত সমীক্ষা

কিন্তু জায়গা বোধহয় এখন‌ও এতটাও শক্তপোক্ত হয়নি যে বাংলার গদি জিতে নেওয়া যাবে। অমিত শাহ্ শুরু থেকেই বলেছিলেন, ২৯৪ টা সিট-এর মধ্যে ২০০টা পাবে বিজেপি।

তবে এক্সিট পোলের হিসেব বলছে ‘ইসবার দোশো পার’ বোধহয় হলনা।কারণ বেশিরভাগ সমীক্ষাতেই দেখা যাচ্ছে ফের ক্ষমতায় আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
সি ভোটার, অ্যাক্সিন মাই ইন্ডিয়া, পোল স্ট্র্যাট, চাণক্য সকলের সমীক্ষাই বলছে বাংলার মেয়েতেই ভরসা করছে বাংলা। গেরুয়া নয় নীল-সাদাই থাকছে রাজ্যের রঙ। তবে এই সমস্ত শীর্ষ নেতা এবং বঙ্গ বিজেপি নেতাদের এই দীর্ঘমেয়াদী পরিশ্রম একেবারে বৃথা হয়তো যাবে না। সিট কমবে তৃণমূলের। কমবে জয়ের ব্যবধান‌ও। তবে ২১শে রাজ্য দখল নয়।

আরও পড়ুন-করোনা আক্রান্ত হয়ে মাত্র ৪১ বছর বয়সে চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক রোহিত সরদানা, শোকোস্তব্ধ মিডিয়া, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

কিন্তু ৮ দফা ভোটের পর এই সমস্ত এক্সিট পোলের হিসেবে মানতে নারাজ বিজেপির প্রদেশ অধ্যক্ষ দিলীপ ঘোষ। তাঁর কথায় “একেকটা চ্যানেল একেকটা কথা বলছে। আসল হল এক্স্যাক্ট পোল। কে বসবে বাংলার মসনদে সেটা ২রা মে পরিষ্কার হয়ে যাবে‌।”

আপাতত রবিবাসরীয় মাহেন্দ্রক্ষণের অপেক্ষাতেই রাজনৈতিক নেতা থেকে আপামর বঙ্গবাসী।

আরও অন্যান্য খবর