Loan App Case: অবৈধ অ্যাপের মাধ্যমে লেনদেনে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার দুই চীনা নাগরিক

সেলের পক্ষ থেকে চীনা লোন অ্যাপের মাধ্যমে প্রতারণা করার অভিযোগে কিছুদিন আগেই হায়দ্রাবাদ থেকে এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, অবৈধ অ্যাপের ঋণদাতাদের সঙ্গে যুক্ত ছিল ওই ব্যক্তি। গত শুক্রবার দিল্লি পুলিশ এই চক্রে আরও তদন্ত শুরু করে। জানা গিয়েছে, সাইবার একটি দলকে গ্রেফতার করা হচ্ছে।

এই দলের মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ১২ জনের মধ্যে ২ জন চীনা নাগরিক বলে জানা গিয়েছে। পুলিশের পক্ষ থেকে এই অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে ও জানা গিয়েছে ৬ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

সূত্রের খবর অনুযায়ী, তদন্তকারী দল প্রায় ৪০ হাজার মানুষের নথিপত্র উদ্ধার করেছে যারা এই প্রতারণার শিকার হয়েছে।

প্রযুক্তিগতভাবে এই প্রতারণা দলের উপর নজরদারি চালায় সাইবার সেল। এরপরই দিল্লিতে তল্লাশি চালায় সাইবার সেলের পুলিশ। গ্রেফতার করা হয় ১২ জনকে। এদের মধ্যে রয়েছে ২জন চীনা মহিলা। অভিযুক্তদের থেকে জানা গিয়েছে যে গত বছরের ১৭ই ডিসেম্বর থেকেই এই প্রতারণা দল এই কাজ করছে। এও জানা গিয়েছে যে এই দলের মূলচক্র বিদেশ থেকে কাজ করে।

RELATED Articles