হাসাচ্ছেন ইসলাম পন্থীরা! পৃথিবীতে প্রত্যেক বাচ্চা মুসলিম হিসেবে জন্ম নেয়, নতুন মন্তব্য জাকির নায়েকের

মাঝেমধ্যেই ইসলাম ধর্মগুরুরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন যার কোন‌ও উপযুক্ত ব্যাখ্যা নেই বা থাকেনা। কিন্তু নিজেদের অন্ধভক্তদের এই সমস্ত বুজরুকি তারা শুনিয়েই থাকেন। এবং এক প্রকার বিশ্বাস করতে বাধ্য করান।

এই রকমই একজন হলেন জাকির নায়েক। প্রসঙ্গত, নিজেকে ইসলামের ধৰ্মপ্রচারক বলা জাকির নায়েক  মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছে এবং সেখান থেকেই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর কাজ করে চলেছে। ইসলামের বিষয়ে জ্ঞান দেওয়ার নামে জাকির নায়েক ভারতের মুসলিমদের উস্কানি দেওয়ার কাজে মেতেছে।

মালয়েশিয়ায় লুকিয়ে থাকা এই ব্যক্তি প্রায়শ‌ই উল্টোপাল্টা, বিতর্কিত মন্তব্য করেই থাকে। এবং যা সে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে।

সম্প্রতি জাকির নায়েক তার একটি ভিডিওতে দাবি করে জানিয়েছে যে পৃথিবীতে জন্মানো প্রত্যেক বাচ্চা নাকি মুসলিম হয়ে জন্ম নেয়।

একইসঙ্গে নায়েক বলেছে, “প্রত্যেকটি বাচ্চা মুসলিম হয়ে জন্ম নেয় এবং আল্লাহর প্রতি তার ঈমান থাকে। পরে সেই বাচ্চা নিজের সমাজ, মাতা পিতা দ্বারা প্রভাবিত হয়। এরপর বাচ্চাটি সঠিক পথে থাকতে পারে, নতুবা অগ্নি পুজক হতে পারে বা মূর্তি পূজক হতে পারে। সে ইসলামের বাইরেও চলে যেতে পারে।”

নিজের বক্তব্যে জাকির দাবি করেছে, কোন‌ও বাচ্চা হিন্দু, ক্রিস্টান বা ইহুতি পরিবারে জন্ম নিলেও সে মুসলিম হিসেবেই জন্ম নেয়। প্রত্যেক বাচ্চা জন্ম নেওয়ার প্রতি আল্লাহর প্রতি নিষ্ঠাবান হয়। এর আগে জাকির নায়েক পাকিস্তানে মন্দির ভাঙার বিষয়কে সমর্থন করেছিল। যা নিয়ে জাকির নায়েক বেশ সমালোচিত হয়েছিল।

 

RELATED Articles