ব্র্যান্ড মোদীর পদক্ষেপে মুগ্ধ রাষ্ট্রপুঞ্জ! বিশ্বে তৃতীয় বৃহত্তম আর্থিক প্যাকেজ ভারতের!

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের উত্থাপন করেন। যা নিয়ে এখন জোর চর্চা চলছে বিশ্বজুড়ে। করোনা সংক্রমণের জেরে দীর্ঘ লকডাউনে বিধ্বস্ত হয়ে পড়েছে ভারতীয় অর্থনীতি। কিন্তু তা সত্ত্বেও দেশীয় অর্থনীতিকে সচল রাখতে মঙ্গলবার রাতে ২০ লক্ষ কোটি টাকার এক বিশাল আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আর নরেন্দ্র মোদীর এই পদক্ষেপ মন ভুলিয়েছে রাষ্ট্রপুঞ্জের‌ও।

ভারতের এই বিশাল আর্থিক প্যাকেজ সত্যিই প্রশংসনীয়। বলছেন রাষ্ট্রপুঞ্জের অর্থনীতি বিশেষজ্ঞরা। তাঁদের মতে ভারতের মতো উন্নয়নশীল দেশে এই ধরনের বিশাল আর্থিক প্যাকেজ ঘোষণা যথেষ্টই ‌‌‌‌ প্রশংসার দাবি রাখে। রাষ্ট্রপুঞ্জের অর্থনৈতিক পর্যবেক্ষণ শাখার প্রধান হামিদ রশিদ বলছেন, ”এটা অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। ২০ লক্ষ কোটির প্যাকেজ, যা কিনা ভারতের জিডিপির ১০ শতাংশ। এটাই উন্নয়নশীল দেশগুলির মধ্যে বৃহত্তম আর্থিক প্যাকেজ। কারণ অধিকাংশ উন্নয়নশীল দেশ মোট জিডিপির ০.৫ শতাংশ থেকে ১ শতাংশ প্যাকেজ ঘোষণা করছে।” তবে এ প্রসঙ্গে ভারতের বড় বাজারের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন হামিদ রশিদ। তিনি বলছেন,”ভারতের আর্থিক প্যাকেজ সত্যিই খুব বড়। আর ভারতের বাজারও খুব বড়। ভারতের বাজারের ক্ষমতা আছে এই প্যাকেজ কার্যকরী করার।”

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী যে ২০ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করেছেন, তাতে জিডিপির শতাংশের নিরিখে উন্নয়নশীল দেশগুলির থেকে তো বড়ই, অনেক উন্নত দেশের থেকেও বড়। বিশ্বে ভারতের থেকে বেশি প্যাকেজ ঘোষণা করেছে মাত্র দুটি দেশ। বৃহত্তম প্যাকেজ জাপানের জিডিপির ২১ শতাংশ, এবং দ্বিতীয় বৃহত্তম অ্যামেরিকার জিডিপির ১৩ শতাংশ, তৃতীয় স্থানে‌ই রয়েছে ভারত, জিডিপির ১০ শতাংশ। যদিও স্বভাবতই বিরোধিরা এই সংকটের দিনেও বিরোধিতা করতেই ব্যস্ত। তাদের কটাক্ষ, প্রধানমন্ত্রীর এই ২০ লক্ষ কোটির প্যাকেজ একটা সংখ্যা মাত্র। বাস্তবের মাটিতে গরিব মানুষ এই প্রকল্পের কোনও সুবিধা পাবে না।

RELATED Articles

Leave a Comment