Covid19 Crisis: উত্তরপ্রদেশ-এর যোগী সরকার মুক্তি দিচ্ছে ১১ হাজার বন্দিকে।

এবার জেল থেকে প্যারোলে মুক্তি পাবেন বন্দিরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর সরকার শনিবার এই সিদ্ধান্ত নেন। তিনি জানান প্রায় ১১ হাজার বন্দিকে আট সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। রাজ্যের ৭১টি জেলের মোট ১১ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। যাঁরা সাত বছরের কম জেলে আছেন শুধুমাত্র তাঁদেরই মুক্তি দেওয়া হচ্ছে।

শুক্রবার, পাঞ্জাব সরকারও এই একই ঘোষণা করে। তারা ৬০০০ জন বন্দিকে প্যারোলে মুক্তি দিতে চলেছে। একই সময়ে তিহার জেল কর্তৃপক্ষও এই একই ঘোষণা করেছে। করোনা ভাইরাসের কারণে ৩ থেকে ৪ হাজার বন্দিকে প্যারোলে মুক্তি দিতে চলেছে তিহার জেল কর্তৃপক্ষ। আগামী তিন চারদিনের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০০০ ছুঁয়েছে ইতিমধ্যেই। লকডাউনের একসপ্তাহ মাত্র কেটেছে। আগামী পরিস্থিতি কী হয় তারদিকেই তাকিয়ে এখন দেশ।

RELATED Articles

Leave a Comment