বলিউডে ধাক্কা! হঠাৎ অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বরুণ ধাওয়ান! ‘বর্ডার ২’ ঘিরে সমালোচনার জের, নাকি নেপথ্যে অন্য কিছু?

বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan) সম্প্রতি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ শোনা যাচ্ছে, তিনি নাকি অভিনয় থেকে কিছুদিনের জন্য দীর্ঘ বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। বিশেষ করে সম্প্রতি মুক্তি পাওয়া বর্ডার ২ (Border 2) ছবিকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার সঙ্গেও কি এই সিদ্ধান্তের কোনও যোগ আছে, সেই প্রশ্নও উঠছে। যদিও ছবিটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে এবং বক্স অফিসেও সফল হয়েছে, তবু অভিনেতার এই সম্ভাব্য বিরতি ঘিরে কৌতূহল ক্রমেই বাড়ছে।

ছবিটি মুক্তির আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল বরুণকে। বিশেষ করে ছবির একটি গান প্রকাশ্যে আসার পর সেই গানে তাঁর অভিব্যক্তি নিয়ে নেটিজেনদের একাংশ কটাক্ষ করতে শুরু করেন। অনেকেই প্রশ্ন তোলেন তাঁর অভিনয় দক্ষতা নিয়েও। এমনকি ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো শোনা যায় যে, বরুণকে উদ্দেশ্য করে নাকি ইচ্ছাকৃতভাবে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে অভিনেতাও নীরব থাকেননি। তিনি প্রকাশ্যে সেই সমালোচনার জবাব দিয়েছিলেন এবং নিজের কাজের প্রতি আত্মবিশ্বাসের কথাও জানিয়েছিলেন।

তবে ছবিটি মুক্তির পর ছবির প্রতি দর্শকদের প্রতিক্রিয়া অনেকটাই বদলে যায়। অনেকেই বরুণের অভিনয়ের প্রশংসা করেন এবং ছবির গল্প ও আবেগঘন মুহূর্তও দর্শকদের মন ছুঁয়ে যায়। ফলে শুরুতে যে সমালোচনার ঝড় উঠেছিল, তা অনেকটাই স্তিমিত হয়ে আসে। তবু এই সময়েই শোনা যাচ্ছে, অভিনেতা নাকি দীর্ঘ দিনের জন্য কাজ থেকে বিরতি নিতে চলেছেন। তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হল ব্যক্তিগত সময়ের প্রয়োজন এবং পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর ইচ্ছা।

বিশেষ করে তাঁর ছোট মেয়ে লারার সঙ্গে সময় কাটাতে চান বরুণ। কাজের ব্যস্ততার কারণে এতদিন পরিবারকে খুব বেশি সময় দিতে পারেননি বলে মনে করছেন অভিনেতা। তাই সামনের কিছুটা সময় তিনি নিজের ব্যক্তিগত জীবনের দিকে বেশি মন দিতে চান বলেই জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বরুণ নিজে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবু ঘনিষ্ঠ মহলের দাবি, এই বিরতি তাঁর কাছে মানসিকভাবে নতুন শক্তি সঞ্চয় করারও একটি সুযোগ হয়ে উঠতে পারে।

আরও পড়ুনঃ “সুশান্ত ছবিটার জন্য নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিল, এতটা ডেডিকেশন খুব কম দেখেছি!” ৬ মাসের কঠোর পরিশ্রমের পর, প্রযোজনা সংস্থা জানায় সুশান্ত থাকবে না! শেষের দিকে কী ঘটেছিল অভিনেতার সঙ্গে? বি’স্ফোরক তথ্য নিয়ে, মুখ খুললেন শেখর কপূর!

অন্যদিকে বিরতিতে যাওয়ার আগে দর্শকেরা বরুণকে আরও একবার বড় পর্দায় দেখতে পাবেন। তাঁর নতুন ছবি ‘হ্যা জাওয়ানি তো ইশক হোনা হে’ মুক্তি পাওয়ার কথা রয়েছে শিগগিরই। ছবিটি পরিচালনা করেছেন তাঁর বাবা ডেভিড ধাওয়ান। এই ছবিতে বরুণের সঙ্গে অভিনয় করছেন পুজা হেগডে এবং ম্রুনাল ঠাকুর। প্রথমে ছবিটির মুক্তির তারিখ ঠিক ছিল ৫ জুন, তবে সেই সময় মুক্তি পাচ্ছে টক্সিক যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন ইয়াশ। তাই বক্স অফিস সংঘাত এড়াতে ছবির মুক্তি পিছিয়ে ১২ জুন করা হয়েছে। এই ছবির পরই হয়তো কিছুদিনের জন্য অভিনয় জগত থেকে দূরে সরে থাকবেন বরুণ।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles