মায়ের চোখের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে মেয়েকে গণধ’র্ষ’ণ, দুই ধ’র্ষ’ককে জ্যান্ত পুড়িয়ে দিল ক্ষিপ্ত গ্রামবাসী

মায়ের সামনে থেকে তাঁর মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুই যুবক। কোনও আইনি পদক্ষেপ নেওয়ার আগেই দুই ধর্ষককে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। এই ঘটনা মৃত্যু হয়েছে এক ধর্ষকের আর অন্য একজনের অবস্থা বেশ গুরুতর।

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গুমলায়। অভিযোগ, সম্প্রতি কাজের সূত্রেই মায়ের সঙ্গে রাস্তায় বেরিয়েছিলেন এক তরুণী। সেই সময় তাদের পথ আটকায় সুনীল ওঁরাও ও আশিস কুমার নামে দুই যুবক। অভব্য আচরণ করতে থাকে দু’জন। এরপর মায়ের সামনে থেকেই তরুণীকে তুলে নিয়ে যায় ওই দুই যুবক।

তরুণীকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় দু’জন। এদিকে অসহায় মা মেয়েকে বাঁচানোর জন্য নিরুপায় হয়ে পড়েন। পরবর্তীতে এই ঘটনা গ্রামের সকলকে জানালে ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা।

সূত্রের খবর অনুযায়ী, এরপরই ওই দুই অভিযুক্ত সুনীল ওঁরাও ও আশিস কুমারের তল্লাশি চালায় গ্রামবাসী। তাদের দু’জনকে উদ্ধার করে বেধড়ক মারধর চালানো হয়। শুধু মারধর করেই ক্ষান্ত থাকেন নি গ্রামবাসীরা। দুই অভিযুক্তকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। সেই সময় দুই অভিযুক্তকে কোনওভাবে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে সুনীল ওঁরাও নামে যুবককে বাঁচানো সম্ভব হয়নি। অন্য এক অভিযুক্ত বর্তমানে ভর্তি হাসপাতালে। তবে তার অবস্থাও বেশ সংকটজনক। নির্যাতিতার অভিযোগ ও গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা বলে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

RELATED Articles

Leave a Comment