অযোধ্যায় প্রবেশ নিষিদ্ধ উদ্ধব ঠাকরের! রাম রাজ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী স্বাগত নয়; জানাল বিশ্ব হিন্দু পরিষদ

উত্তরপ্রদেশের অযোধ্যায় (Ayodhya) মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (Udhhav Thackeray) প্রবেশ করতে দেওয়া হবে না। সিদ্ধান্ত নিল বিশ্ব হিন্দু পরিষদ (Vishva Hindu Parishad)। বর্তমানে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত(Kangana Ranaut) এর সঙ্গে যেভাবে মহারাষ্ট্রের শিবসেনা সরকারের দ্বন্দ্ব চরমে উঠেছে তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হল বলে জানা যাচ্ছে।

বিশ্ব হিন্দু পরিষদ ও মন্দিরনগরীর পূজারীমণ্ডল একযোগে সিদ্ধান্ত নিয়েছে যে রাম জন্মভূমিতে আর স্বাগত জানানো হবে না উদ্ভব ঠাকরেকে। অযোধ্যার হনুমানগড়ি মন্দিরের নাগা সন্ন্যাসীরা কঙ্গনা রানাওয়াতকে সমর্থনের জন্য এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার পালি হিলসে কঙ্গনার প্রযোজনা সংস্থার অফিস বেআইনি নির্মাণ হিসাবে চিহ্নিত করে ভেঙে দেয় বিএমসি। সেইদিনই মুম্বাইয়ের পা রাখেন অভিনেত্রী এবং তারপরে উদ্ধব ঠাকরের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দেন কঙ্গনা।

এবার কঙ্গনাকে সমর্থন জানিয়ে হনুমানগড়ি মন্দিরের পূজারী রাজু দাস বললেন, “অযোধ্যায় এলেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সন্ন্যাসীদের বিরোধিতার মুখোমুখি হবেন। তাঁকে এবং শিবসেনা কে কোন ভাবেই অযোধ্যায় স্বাগত জানানো হবে না।”

শুধু কঙ্গনার সঙ্গে বিএমসির অন্যায় আচরণ তাদের ক্ষোভের কারণ নয়, তাঁর অভিযোগ, মহারাষ্ট্রের পাল ঘরে খুন হওয়া দুই সাধুর আততায়ীর বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেয়নি মহারাষ্ট্র প্রশাসন অথচ অন্যায় ভাবে অভিনেত্রীর অফিস ভেঙে দিল। যা কখনোই সমর্থন যোগ্য নয়।

প্রসঙ্গত এর আগে পালঘরের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান নাগা সন্ন্যাসী ও দেশের ১৩টি মুখ্য হিন্দু মঠের নীতি নির্ণায়ক সংগঠন অখিল ভারতীয় অখণ্ড পরিষদের সদস্যরা।কিন্তু সেই ঘটনায় কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি মহারাষ্ট্র সরকার।

অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদের আঞ্চলিক মুখপাত্র শরদ শর্মা জানিয়েছেন, “কঙ্গনা রানাওয়াত এর বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার প্রতিহিংসামূলক পদক্ষেপ নিয়েছে। কোন প্রকৃত কারণ ছাড়াই একজন মহিলাকে আক্রমণ ও তার অফিস ভেঙে দেওয়া শিবসেনা থেকে প্রত্যাশিত নয়।”

RELATED Articles

Leave a Comment