প্রণব মুখোপাধ্যায়কে স্মরণ করে গান গাইলেন বাবুল সুপ্রিয়! মুগ্ধ মোদী করলেন রিটুইট!

কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)। আর তাঁর উদ্দেশ্যে সম্মান জানিয়ে গান উৎসর্গ করলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়(Babul Supriyo)।

‘ধায় যেন মোর সকল ভালবাসা’ রবীন্দ্র সঙ্গীতের(Rabindra sangeet) মধ্যে দিয়ে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানালেন বাবুল। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নিজের টুইটারে সেই মিউজিক ভিডিওটি পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়৷ আর বাবুলের এহেন শ্রদ্ধার্ঘ্যে মুগ্ধ প্রধানমন্ত্রী(Narendra Modi) গানটি নিজের টুইটারে শেয়ার করেন।

https://twitter.com/narendramodi/status/1304049509018644482?s=20

উল্লেখ্য, গতকাল প্রণব মুখোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠানের দিনই গানটি প্রকাশ্যে আনেন বাবুল। গানটি পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, “প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আমার বিনীত শ্রদ্ধা।” সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়কেও (Abhijit Mukherjee)।

বাবুল সুপ্রিয়র গানে বরাবরই মুগ্ধ ছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি। আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, প্রণববাবু মারা যাওয়ার পরে তাঁর বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন বাবুল, তখনই প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় আবারও তাঁকে সেকথা মনে করিয়ে দেন তিনি। এরপরই এই গানটির মাধ্যমেই প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় মন্ত্রী৷ আর সেকারণেই অভিজিৎ মুখোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন বাবুল সুপ্রিয়।

RELATED Articles

Leave a Comment