আঁধার এর মতো এবার ভোটার কার্ডও রঙিন হতে চলেছে – জানালো নির্বাচন কমিশন

এতদিন যে সাদা কালো পরিচয় পত্রে নিজেদের দেখে স্তম্ভিত হত মানুষ সেই পত্রই এখন হতে চলেছে রঙিন। ডিজিটালাইজেশন এর দিকে আরও একধাপ এগিয়ে গেল ভারত। নতুন ভাবে নাগরিকের পরিচয় পত্র আনতে চলেছে ভারতীয় নির্বাচন কমিশন। যার জন্য পুরোনো ভোটার কার্ড আসছে এক নব্য রূপে।

এতদিন দেখা গিয়েছে পাতলা সাদামাঠা কাগজের উপর ছাপানো হত পরিচয়পত্র। তারপর সেটি ল্যামিনেশন করে তুলে দেওয়া হত নাগরিকের হাতে। কিন্তু এবার এই নিয়ম বদল করছে ভারতীয় নির্বাচন কমিশন। এখন কাগজে ছাপার পর ল্যামিনেশন প্রক্রিয়া নয়, তা হয়ে যাচ্ছে ডিজিটাল। নতুন ভোটার কার্ড হবে সম্পূর্ন প্লাস্টিকের তৈরি। তাতে দেওয়া থাকবে পাসপোর্ট সাইজের রঙিন ছবিও। কোনোরকম মুখ ঢাকা অথবা সানগ্লাস পরা ছবি গ্রহনযোগ্য হবে না। পুরোনো জমানায় যে সাদাকালো ছবি পরিচয়পত্রে দেওয়া হত তা দেখে অনেক ক্ষেত্রেই আসল মানুষকে চিনতে বিভ্রান্ত হতে হতে।

তাই এবার ভারতীয় নির্বাচন কমিশনের এই নতুন সিদ্ধান্তে স্বভাবতই খুশি নতুন ভোটাররা। তাদের হাতে তুলে দেওয়া হবে রঙিন এপিক কার্ড। আর শুধু নতুন নন এই এপিক কার্ড পাবেন পুরোনো ভোটাররাও। তাতে খরচ হবে মাত্র ২৫-৩০ টাকা। তার জন্য আট নম্বর ফর্ম পুরন করতে হবে। অনলাইনেও তার আবেদন করা যাবে। ২১ লক্ষ নতুন ভোটার ছাড়াও যারা সংশোধনের জন্য আবেদন করবেন তারাও পাবেন ডিজিটাল এই রঙিন এপিক কার্ড। এই কাজ কর্ণাটকে শুরু হয়ে গিয়েছে।

কিন্তু রঙিন পরিচয় পত্র কেন? তাতে কমিশন কর্তারা জানিয়েছেন, অনেক সুবিধা থাকছে। প্রযুক্তির সুবিধা এবং বারকোড ও নম্বর অদৃশ্য থাকার ফলে আরও বেশি নিরাপদ হবে এই নতুন পরিচয় পত্র। কিন্তু প্রশ্ন থেকে যায় যেখানে ভুল সংশোধনেই মানুষের অর্ধেক জীবন চলে যায় প্রত্যেকের সেখানে নতুন ভোটার কার্ড বানাতে কত সময় লাগবে এবং তাতে ভুলের পরিমাণ কতটা থাকবে। এত কার্ড চালু হবার পরই জানা যাবে।

RELATED Articles

Leave a Comment