কদিন আগে ব্রাজিলের রাষ্ট্রপতির একটি প্রতিনিধি দল ট্রাম্পের ফ্লোরিডা রিসর্টে সফরে এসেছিলেন। পরে সেই প্রতিনিধি দলের মধ্যে করোনা আক্রান্তের খবর পাওয়া গেলে ডোনাল্ড ট্রাম্পের শরীরের নমুনা পরীক্ষা জরুরি হয়ে পড়ে। রবিবার ভারতীয় সময়ের ভোর রাতে মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক শন কোনলে বলেন, “টেস্ট রেজাল্ট হাতে পেয়েছি। রিপোর্টে কোভিড-১৯ নেগেটিভ এসেছে। মার-এ-লাগোতে ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের প্রতিনিধি দলের সঙ্গে নৈশভোজের পর এক সপ্তাহ কেটে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের শরীরে করোনাভাইরাস সংক্রমণের কোনও লক্ষণ বা উপসর্গ দেখা যায়নি।”
রক্ত পরীক্ষার রিপোর্ট নেগেটিভ জেনে আপাতত বেশ নিশ্চিন্ত হয়েছেন ট্রাম্প। কিন্তু এই নিশ্চিত হবার জন্য রক্ত পরীক্ষাটি খুবই দরকার ছিল। অথচ শুরুর দিকে কিন্তু করোনাভাইরাসের ব্যাপারে বেশ কিছুটা উদাসীন মনোভাব দেখা যায় ট্রাম্পের। কিন্তু পরবর্তী সময় ৫১ জন মার্কিন নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হন। তারপর তিনি উপলব্ধি করলেন মার্কিন মুলুকও এই মরণ থাবার বাইরে নয় এবং তার জন্য আমেরিকায় স্বাভাবিক জনজীবন ব্যহত হতে শুরু করেছে। স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে।
এছারা ইউরোপের দেশগুলি থেকে ভিসাও আপাতত রদ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। পরে আবার ট্রাম্প জানিয়েছেন, ব্রিটেন এবং আয়ারল্যান্ড থেকে আমেরিকায় যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি থাকবে। কারণ, এই দু’দেশেও করোনা সংক্রমণের তীব্রতা ক্রমশ বেড়েছে।





