যখন দেশের বুকে ঘটতে থাকা ঘটনাগুলো বুঝিয়ে দেয় এই জাতির আর মানবিকতা বেঁচে নেই তখন এই রকম এ দুটি ঘটনা মনের বিশ্বাসটাকে আবার জাগিয়ে তোলে। এক মাকে দুধ পৌঁছতে ট্রেনের সাথে পাল্লা দিলেন এক ব্যক্তি।
https://twitter.com/Anurag_Dwary/status/1268168451639570432?s=20
ট্রেনটা ধীরে ধীরে এগোতে শুরু করেছে তাও থেমে যায়নি ইন্দর যাদব। এক হাতে রাইফেল আর অন্য হাতে দুধের প্যাকেট নিয়ে স্টেশন বরাবর ছুটলেন তিনি। পায়ের গতিতে একসময় পৌছেই গেলেন সেই মায়ের কাছে নির্দিষ্ট বগির কাছে গিয়ে পৌঁছে দিলেন এক চার মাসের শিশুর জন্য প্রয়োজনীয় দুধের প্যাকেট। শুনে ঠিক সিনেমার গল্প মনে হলেও এটাই বাস্তব। ভোপাল স্টেশনের সিসিটিভিতে এমনই প্রসংশনীয় চিত্র ধরা পড়ল। দুধ পেয়ে আনন্দিত শিশুর মা।। ওই ভিডিও দেখার পরে তাঁর জন্য পুরস্কারও ঘোষণা করেছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল।
https://twitter.com/PiyushGoyal/status/1268435858312421376?s=20
শিশুটির মা শাফিয়া হাসমি একটি টুইটে জানিয়েছেন, উত্তরপ্রদেশের গোরক্ষপুর যাওয়ার পথে ট্রেনটি কিছুক্ষণের জন্য ভোপাল স্টেশনে দাঁড়ায়। তখনই স্টেশনে থাকা আরপিএফ কনস্টেবল ইন্দর যাদবের কাছে শিশুর জন্য দুধের সাহায্যের কথা বলেন শাফিয়া। এ কথা জানার পরই বাচ্চার জন্য দুধ আনতে দৌড় দেন ইন্দর। স্টেশনের বাইরে থেকে দুধ কিনে যখন স্টেশনে ফেরেন তখন ট্রেন ছেড়ে দিয়েছে। এর পরেই ছুটতে শুরু করেন ইন্দর যাদব। মেয়ের জন্য এই ভাবে দুধ এনে দেওয়ার জন্য ইন্দর যাদবকে ‘রিয়েল হিরো’ বলে সম্বোধন করে একটু টুইট করেন শাফিয়া হাসমি। তিনি জানিয়েছেন, দুধ না থাকার জন্য বাচ্চাকে অনেকক্ষণ বিস্কুট খাইয়ে রাখতে হয়েছিল। পাশাপাশি রেলমন্ত্রী পীযূষ গয়ালও টুইট করে জানান ,’ ওই কনস্টেবল রেলের গর্বকে আরো বাড়িয়েছেন।’






