‘স্বামী মোদীর গুণগান করছেন? একদম রাতে খেতে দেবেন না’, মহিলাদের পরামর্শ কেজরিওয়ালের, লোকসভা ভোটের আগে বিতর্কে আপ নেতা

বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র অনুকরণে দিল্লিতে মহিলাদের জন্য মাসিক ভাতার প্রকল্প এনেছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। সেই প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে মহিলাদের বিশেষ বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল।

স্বামী মোদীর নাম জপে চললে, স্বামীকে খেতে না দেওয়ার পরামর্শ দিলেন তিনি। লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে এই পরামর্শ দিলেন তিনি।  তা কে বলতে শোনা যায়, “স্বামীরা মোদী, মোদী করলে রাতে খেতে দেবেন না।” মহিলা ভোটারদের কাছে এমনই আর্জি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। ‘মহিলা সম্মান সমারোহ’ নামের এক অনুষ্ঠানে তাঁকে এমন কথা বলতে দেখা গেল। 

সামনেই লোকসভা নির্বাচন। আর পরের বছরের ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভার নির্বাচন। তার আগেই এমন কথা বলতে দেখা গেল। কেজরিওয়ালকে বলতে শোনা গিয়েছে, “বহু লোকই প্রধানমন্ত্রী মোদির নাম আওড়ান। আপনারাই পারেন তাঁদের ঠিক করতে। যদি আপনার স্বামী মোদির নাম আওড়াতে থাকেন, তাঁদের বলুন এমন করলে রাতে খেতে দেবেন না।”

বাংলার ‘লক্ষীর ভাণ্ডার’ এর অনুসরণে ১৮ বছরের বেশি বয়সি মহিলাদের মাসে ১ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আপ সরকার। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’য় এই ঘোষণা করা হয়েছে। সেই উপলক্ষেই আয়োজিত হয়েছিল ওই অনুষ্ঠান। সেখানেই ওই কথাগুলি বলতে শোনা গেল কেজরিওয়ালকে।

  1. মহিলারা যাঁরা বিজেপির সমর্থক, তাঁদেরও আপকে সমর্থন করতে বলার আর্জি জানিয়েছেন আপ সুপ্রিমো। তাঁর কথায়, “ওঁদের বলুন একমাত্র ওঁদের দাদা কেজরিওয়ালই সব সময় পাশে থাকে। বলে দিন, আমি বিদ্যুৎ বিনামূল্যে করে দিয়েছি। বাসের টিকিটেও খরচ নেই। আর এবার আমি প্রতি মাসে মহিলাদের ১ হাজার টাকা করে দেব। বিজেপি ওঁদের জন্য কী করেছে? তাহলে কেন বিজেপিকে ভোট দেবেন? এবার কেজরিওয়ালকেই ভোট দিন।”

RELATED Articles