মর্মান্তিক! মেট্রোর দরজায় শাড়ি আটকে হুমড়ি খেয়ে পড়ে গেলেন ট্র্যাকে, মেট্রোর ধাক্কায় মৃত্যু মহিলার

ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল মেট্রোয়। দৌড়ে মেট্রোতে উঠতে গিয়ে মেট্রোর দরজায় শাড়ি আটকে যায় এক মহিলার। এর জেরে হোঁচট খেয়ে লাইনে পড়ে যান তিনি। মহিলাকে পিষে দেয় মেট্রো। র’ক্তা’ক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বটে কিন্তু অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই মহিলার।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে দিল্লি মেট্রোতে। মৃত মহিলার নাম রীণা। বয়স ৩৫ বছর। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ইন্দ্রলোক স্টেশনে মেট্রো রেকের দরজায় শাড়ি আটকে যায় ওই মহিলার। এর জেরে হোঁচট খেয়ে লাইনে পড়ে যান তিনি। এরপরই মেট্রো ধাক্কা দেয় মহিলাকে। গুরুতর আহত হয়েছিলেন মহিলা। দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয় রীণাকে। কিন্তু চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ করে গতকাল, শনিবার রাতে মৃত্যু হয় অই মহিলার।

এই মর্মান্তিক ঘটনায় দিল্লি মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক অনুজ দয়াল বলেন, “ইন্দ্রলোক মেট্রো স্টেশনে একটি দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে. এক মহিলা যাত্রীর কাপড় ট্রেনের দরজায় আটকে যাওয়ায় তিনি পড়ে গিয়ে গুরুতর চোট পান। এরপর শনিবার রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়”। মেট্রো রেলের সেফটি কমিশনার এই গোটা ঘটনাটি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন তিনি।

প্রয়াত মহিলা যাত্রীর এক আত্মীয় জানান, “ইন্দ্রলোক মেট্রো স্টেশনে পৌঁছনোর পর ট্রেন পরিবর্তন করার কথা ছিল রীণার। অনুমান, সে সময়ই তাঁর শাড়ি মেট্রোর দরজায় আটকে যায়। পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। সফদরজং হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল। শনিবার রাতে মারা যান তিনি”।

জানা গিয়েছে, বছর সাতেক আগে রীণার স্বামীর মৃত্যু হয়েছে। বাড়িতে এক ছেলে ও এক মেয়ে রয়েছে ওই মহিলার। মায়ের হঠাৎ এমন মৃত্যুতে শোকস্তব্ধ তারা। ভেঙে পড়েছে দুই ভাইবোন।   

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles