কান্নার জেরে ঘুমে ব্যাঘাত, রাগের চোটে একরত্তির গলা টিপে খু’ন কাকিমার, সোফার তলায় রেখে দিল শিশুর নিথর দেহ

ছোট্ট একরত্তি মেয়ে। বয়স মাত্র দু’বছর। গোটা বাড়ি তাঁর হাসিতেই উজ্জ্বল হয়ে থাকত। ছোটো ছোটো পায়ে যখন গোটা বাড়িময় ঘুরে বেড়াত, তা দেখেই গোটা পরিবার আনন্দে ভাসত। কিন্তু হঠাৎই যেন উধাও হয়ে যায় সেই হাসি। গোটা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও দেখা মিলছিল না ওই ছোট্ট একরত্তির।

পাড়াতেও খোঁজাখুঁজি শুরু। তাও শিশুর কোনও হদিশ না মিললে খবর দেওয়া হয় থানায়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। কিন্তু রাস্তার কোথাও দেখা মেলেনি শিশুর। এরপর বাড়িতেই তল্লাশি শুরু করে পুলিশ। শেষমেশ সোফার তলা থেকে উদ্ধার হয় একরত্তির নিথর দেহটি। জানা গেল, কাকিমাই নির্মমভাবে খু’ন করেছে ওই শিশুকে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত সোমবার জবলপুরের রাজীব নগর এলাকায়। পরিবার সূত্রে খবর, সেদিন বিকেল থেকেই খোঁজ মিলছিল না শিশুটির। গোটা এলাকায় খোঁজার পরও যখন সিশুর হদিশ মেলেনি, তখন তারা খবর দেয় থানায়। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেও, কিছু মেলেনি তাতে।

অবশেষে বাড়িরই সোফার তলা থেকে উদ্ধার হয় শিশুর মৃতদেহ। এরপর এক এক করে পরিবারের সদস্যদের জেরা করতে থাকে পুলিশ। জেরায় জানা যায়, ওই শিশুর কাকিমার শেষবার দেখা গিয়েছিল শিশুকে। আটক করা হয় ওই মহিলাকে। জিজ্ঞাসাবাদের সময় চাপ দিতেই শিশুকে খু’ন করার কথা স্বীকার করে নেন তিনি।

ওই মহিলা জানান, তাদের যৌথ পরিবার। সোমবার দুপুরে শিশুটি তাঁর ঘরে গিয়েছিল। একসঙ্গে খাবারও খায় তারা। এরপর তিনি ঘুমোবেন বলে শিশুকে নিজের ঘটে যেতে বলেন। কিন্তু তাতে রাজি হয় নি শিশুটি। রাগের বশে শিশুকে চড় মারেন তিনি। তাতে সে জোরে জোরে কাঁদতে শুরু করলে রাগের চোটে একরত্তির গলা টিপে খু’ন করেন ওই মহিলা, এমনটাই পুলিশি জেরায় জানান মহিলা।

RELATED Articles