করোনার মাঝেই পিতৃহারা হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

একদিকে করোনার আতঙ্কে দেশের মানুষ ভীত ঠিক তার মধ্যেই পিতৃহারা হলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর জীবনে গভীর শোকের ছায়া নেমে এলো। সোমবার সকালে মারা গেলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিং বিস্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। বেশ কিছুদিন ধরে তিনি দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সোমবার তাঁকে বাঁচানোর সব চেষ্টার অবসান ঘটিয়ে তিনি সকাল ১০টা ৪৪মিনিটে পরলোক গমন করেন।

উত্তরপ্রদেশ রাজ্য সরকারের তরফে অতিরিক্ত মুখ্য সচিব অবনিশ কে অবস্থি এই খবর জানান। জানা গেছে, যোগী আদিত্যনাথের বাবা গত ১৫ মার্চ দিল্লির এইমসে ভর্তি হন। ফুসফুস ও কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার তাঁর অবস্থার অবনতি হয়। তারপর তার ডায়ালিসিসও শুরু হয়। কিন্তু শেষ রক্ষা হলো না।

উত্তরখণ্ডের যমকেশ্বর এলাকার পা়্চুর গ্রামে বাস করতেন যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিং বিস্ত।  তিনি বন বিভাগে কর্মরত ছিলেন, এবং রেঞ্জার পদে থাকাকালীন ১৯৯১ সালে অবসর গ্রহণ করেন।

বাবাকে হারানোর শোক যেমন রয়েছে তেমনই রয়েছে কর্তব্যবোধ। দেশ এখন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে। এই সময় পিতার শেষকৃত্যের থেকে নিজের কাজ করাটা তাঁর কাছে বেশি প্রাধান্য পেয়েছে। লকডাউনের মাঝে তিনি বাবার শেষকাজে যেতে পারছেন না বলে হাল ছাড়েননি, পরিবারের সকলকে এই লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখেই সমস্ত কাজ করার পরামর্শ দিয়েছেন। তাঁর পিতার প্রয়ানে তিনি গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পিতার আত্মার শান্তি কামনা করেছেন দূর থেকেই। লকডাউন শেষ হলে তিনি তাঁর মায়ের সাথে দেখা করতে যাবেন বলে জানিয়েছেন।

আরও অন্যান্য খবর