উত্তরপ্রদেশের দলিত সম্প্রদায়ের ওপর একের পর এক ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় অবশেষে কঠোর হলো যোগী প্রশাসন। হাথরসে ঘটে যাওয়া মর্মান্তিক গণধর্ষণ ও খুনের ঘটনায় বিশ্ব পর্যায়ে মুখ পড়েছে উত্তরপ্রদেশ প্রশাসনের। আর এবার তাই মা-বোনের সম্মান রক্ষায় তৎপর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উত্তর প্রদেশ। আজ অর্থাৎ শনিবার বলরামপুরে মহিলা সুরক্ষা নিয়ে ‘মিশন শক্তি” (Mission Shakti) অভিযান শুরু করলেন তিনি।
নতুন এ প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন মা-বোনেদের সম্মানের সঙ্গে যে খেলবে, তাকে আইনের আওতায় একে কঠোরতম শাস্তি দেওয়ার কাজ করবে এই প্রকল্প। নিজের বক্তব্যে তিনি আরও বলেন, আমরা নারীদের ব্যবহারিক জীবনেও শক্তি রুপে প্রস্তুত করার মনভাবনাকে এগিয়ে নিয়ে যাবো।
যোগী বলেন, বলরামপুরের উন্নয়ন আর সমৃদ্ধির চ্যালেঞ্জ স্বীকার করে আজ এখানে একসাথে ৫০০ কোটি টাকার বেশি খরচের প্রকল্পের শিলন্যাস হচ্ছে। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, এবার থেকে রাজ্য পুলিশে ২০ শতাংশ মহিলাদের চাকরির সুযোগ করে দেওয়া হবে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!