বিজেপির নবান্ন অভিযানে গ্রেফতার করা হয়েছিল এক বিজেপি নেতার ব্যক্তিগত দেহরক্ষী বলবিন্দর সিংকে (Bavindar Singh)। শান্তিপূর্ণ মিছিলে অস্ত্র এনেছিলেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্য তথা দেশের রাজনীতিতে হয় তোলপাড়। রাজ্য পুলিশের বিরুদ্ধে পাগড়ির অবমাননার অভিযোগ তোলে বিজেপি। আরেকদিকে রাজ্য সরকার এবং পুলিশ জানিয়ে দেয়, তাঁদের তরফ থেকে শিখেদের ধর্মে আঘাত করা হয়নি। একটি রাজনৈতিক দল ইচ্ছে করে এই ঘটনাকে সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা করছে।
আর এবার এহেন অভিযুক্তকেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। এই কথা টুইট করে জানিয়েছেন, দিল্লি শিখ গুরুদোয়ারা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও আকালি দলের মুখপাত্র মনজিন্দর সিং সিরসা (Manjidar Singh Sirsa)। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee) বলবিন্দর সিংয়ের স্ত্রী করমজিৎ কউরের জন্য দুর্গাপুজো উপলক্ষে একটি সালওয়ার সুট পাঠিয়েছেন।’
প্রসঙ্গত উল্লেখ যোগ্য গত ৮ই অক্টোবর বিজেপি‘নবান্ন অভিযান’ কর্মসূচিতে হাওড়া ময়দান থেকে আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার করা হয়েছিল বলবিন্দরকে। এরপরেই সপুত্র দিল্লি থেকে উড়ে আসেন বলবিন্দরের স্ত্রী করমজিৎ কউর। দেখা করেন রাজ্যপালের সঙ্গেও।
হুমকি দেন স্বামীকে না ছাড়া হলে নবান্নের সামনে ছেলের সঙ্গে অনশনে বহবেন বসার হুমকি দিয়েছিল স্ত্রী করমজিৎ কউর। এরপরই রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে করেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অভিযোগ তুলে নেওয়া হবে।
আকালি দলের মুখপাত্র মনজিন্দর সিং সিরসা টুইটবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। এরপরই ওই টুইটে তিনি আরও জানিয়েছেন যে, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবিন্দর সিংয়ের স্ত্রী করমজিৎ কউরের জন্য দুর্গাপুজো উপলক্ষে একটি সালওয়ার সুট পাঠিয়েছেন।’





