Yogi Adityanath Stopped Bulldozer Action: তাঁর হাত ধরেই চালু হয়েছিল বুলডোজার নীতি। কোনও বেআইনি নির্মাণ হলেই তা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় যোগী সরকারের জুড়ি মেলা ভার। আইনের ঘরে বিচার না হলেও অভিযুক্তদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। এই কারণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামটাই হয়ে গিয়েছে বুলডোজার বাবা। কিন্তু এবার এই বুলডোজার অ্যাকশনই বন্ধ করার নির্দেশ দিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath Stopped Bulldozer Action)।
কী কারণে এমন সিদ্ধান্ত (Yogi Adityanath Stopped Bulldozer Action)?
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের কুকরাইল নদীর কাছে লখনউয়ের পন্থনগর ও রহিম নগর এলাকার বেশ কিছু বাড়িতে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছিল। অভিযোগ উঠেছিল, সেই বাড়িগুলি বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে। ফলে যোগী সরকারের নির্দেশ ছিল, সেই বাড়িগুলিও ভেঙে গুঁড়িয়ে ফেলা হবে (Yogi Adityanath Stopped Bulldozer Action)।
তবে এই পন্থনগর, খুররম নগর, রহিম নগরের স্থানীয় বাসিন্দাদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করেন এই বিষয়ে কথা বলা জন্য। তারা মুখ্যমন্ত্রীকে জানান, এই কুকরাইল নদীর তীরে গড়ে ওঠা তাদের বাড়িগুলি বেআইনি নির্মাণ নয়। আইন মেনেই এই বাড়িগুলি তৈরি হয়েছে।
আর বাড়িগুলি যে আইনি মতেই তৈরি, তা প্রমাণ করার জন্য বাড়ির রেজিস্ট্রেশন পেপারের অনুলিপিও জমা দেন স্থানীয়রা সরকারের কাছে। সমস্ত নথি খতিয়ে দেখার পর জানা যায়, সংশ্লিষ্ট বাড়িগুলি বেআইনি নয়। ফলে কুকরাইল নদীর তীরে পন্থনগর, খুররম নগর, রহিম নগরে অবস্থিত এই বাড়িগুলি না ভাঙার নির্দেশ দেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath Stopped Bulldozer Action)। কোনও বুলডোজার চলবে না এই বাড়িগুলিতে, এমনটাই জানানো হয় যোগী সরকারের তরফে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই আশ্বাস পাওয়ার পর থেকেই লখনউয়ের এই এলাকাগুলিতে দেখা দিয়েছে খুশির হাওয়া (Yogi Adityanath Stopped Bulldozer Action)। মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করা প্রতিনিধি দলের এক সদস্য এই বিষয়ে জানান, “আজ আমাদের আনন্দ প্রকাশ করার মতো ভাষা নেই। আমাদের বাড়িগুলি নিরাপদ থাকছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমরা ধন্যবাদ জানাই। সবকিছুই আমাদের পক্ষে গিয়েছে। তিনি বলেছেন, আমাদের বাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হবে না”।





