এবার বাড়ি বসেই দশ মিনিটে বিনামূল্যে পেয়ে যান আপনার প্যান কার্ড।আধার কার্ড যেমন আপনার নাগরিকত্বের পরিচয়। তেমনি অপর একটি গুরুত্বপূর্ণ একটি নথি হল প্যান কার্ড।এখন সব ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হয়েছে প্যান কার্ড। যত দিন যাচ্ছে প্যান কার্ডের গুরুত্ব বাড়ছে।তাই ভারতকে ডিডিটাল করার লক্ষে এবার বড়ো ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন দফতরে এখন প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে প্যান কার্ডও বাধ্যতামূলক করা হয়েছে।
সাধারণ মানুষের নতুন সুবিধা নিয়ে এল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি জানা গিয়েছে, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ই-প্যান কার্ড তৈরির ব্যাপারে বড় ঘোষণা করেন। শুধু আধার কার্ডের তথ্য দিলেই এবার মিলবে প্যান নম্বর। এই অত্যাধুনিক সুবিধার উদ্বোধন করেন অর্থমন্ত্রী। যার ফলে সুবিধা পেতে চলেছেন সাধারণ করদাতারাও। আয়কর দফতরও নিজেদের সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই এই সুবিধার কথা জানিয়েছেন এবং সহজ পদ্ধতির কথাও উল্লেখ করেছেন। যাদের কাছে বৈধ আধার কার্ড রয়েছে তারাই এর সুবিধা নিতে পারবেন। তবে শুধু আঁধার কার্ড নয় তাঁর সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরও থাকবে হবে।
কোন রকম কাগজ ছাড়াই এবার সহজেই আবেদন করা যাবে প্যান কার্ড। খুব অল্প সময়ের মধ্যে এটি করা যাবে। মনে করা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া তৈরি করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জানানো হয়েছে এই আবেদন করার জন্য আবেদনকারীকে কোনরকম খরচ করতে হবে না।
জেনে নিন কিভাবে আবেদন করতে হবে:
প্রথমে, গ্রাহকদের আয়কর দফতরের ই-ফাইলিং ওয়েবসাইটে যেতে হবে। তারপর ১২ ডিজিটের আধার কার্ড নম্বর দিতে হবে। এবার আধার নম্বরের সঙ্গে লিংকড মোবাইলে একটি ওটিপি আসবে সেটা দিতে হবে। তারপর গ্রাহকদের কাছে ১৫ ডিজিটের একটি নম্বর আসবে। সেই নম্বর দিয়েই গ্রাহকেরা প্যান ডাউনলোড করতে পারবেন। আঁধারের সাথে মেল লিংক করা থাকলে ই-প্যানের একটি কপি আবেদনকারীদের ইমেলেও চলে যাবে। এর ফলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে এই প্যান কার্ড হাতে পেয়ে যাবেন।






