সকাল থেকে নেট পাড়া প্রচন্ড উত্তাল! গতকালই গিয়েছে ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বাংলার স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে নিয়ে তৈরি হল বিতর্ক। সৌজন্যে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ।
আজ সকালেই সোশ্যাল মিডিয়ার ওয়েব সিরিজ ‘অভয় ২’-র একটি দৃশ্যে থানার মধ্যে দুষ্কৃতীদের তালিকায় বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি দেখা যায়। স্বাভাবিকভাবেই বাঙালিদের রক্ত গরম হয়ে যায় এবং দিনভর জি ফাইভ এর মুণ্ডপাত করতে থাকেন বাঙালিরা। এমনকি এই প্ল্যাটফর্মকে ব্যান করে দেওয়ার দাবি জানিয়ে ব্যান জি ফাইভ হ্যাশট্যাগে ভরে ওঠে টুইটার।
পরে টুইট করে নিঃশর্ত ক্ষমা চাইল জি ফাইভ। টুইট শেয়ার করলেন ‘অভয় ২’-র পরিচালক কেন ঘোষও যিনি নিজে একজন প্রবাসী বাঙালি। এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষুদিরাম বসুর ছবিকে ওই এপিসোডে ব্লার করে দেওয়া হবে।
এই দৃশ্যে দেখা যাচ্ছে, থানায় বসে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ অফিসার অভয় প্রতাপ সিং ওরফে কুণাল খেমু। এই দৃশ্যেই অভয়ের পাশের বোর্ডে দুষ্কৃতীদের তালিকায় ক্ষুদিরাম বসুর ছবি দেখা যাচ্ছে।
এই ছবি প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। অনেকেই প্রশ্ন তোলেন বাঙালি বলেই কি এই অবহেলা? এই শো এর সঙ্গে যুক্ত কারোর কি এত বড় ভুল চোখে পড়লো না?
এই ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল আখ্যা দিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
যদিও চারপাশে প্রবল বিতর্কের চাপে পড়ে নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছে জি ফাইভ তবুও বাঙালির রাগ কিছুতেই মিটছে না।
এছাড়াও বাংলার অন্যতম উল্লেখযোগ্য সংবাদপত্র ‘এই সময়’ ও পড়েছে বাঙালিদের রোষের মুখে। গতকাল এই পত্রিকার তরফে বেশ কিছু দেশাত্মবোধক গান ও সিনেমার তালিকা দেওয়া হয় পাঠকদের জন্য কিন্তু তাতে দেখা যায় সেখানে শুধুমাত্র হিন্দি ভাষার সিনেমা ও হিন্দি গানের তালিকা দেওয়া হয়েছে। এরপরেই এই পত্রিকার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে গোটা বাঙালি সমাজ। বাংলার কোনো দেশাত্মবোধক গান বা সিনেমার কথা ‘এই সময়’-এর মনে পড়ল না?
দেশের জাতীয় সংগীত ও জাতীয় স্তোত্র যে দুই বাঙালিরই লেখা সেটা বোধহয় ভুলে গিয়েছে প্রথমসারির এই বাংলা খবরের কাগজ। এইরকম মন্তব্যে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। যদিও এই পত্রিকার তরফ থেকে এখনো পর্যন্ত এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বাঙালি যে এই বিষয়টিকে একদমই মেনে নিতে পারেনি তা সোশ্যাল মিডিয়ায় একঝলক চোখ রাখলেই স্পষ্ট হয়ে যাবে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!