টলিউড ইন্ডাস্ট্রির সফল অভিনেতা দেবকে কে না চেনে। অভিনেতার পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থাও রয়েছে দেবের। আরও একটি পরিচয় রয়েছে তাঁর। তিনি হলেন একজন সাংসদও। এই করোনা পরিস্থিতির সময় তিনি যেন বাংলার মানুষের কাছে মসীহা হয়ে উঠেছেন।
নানারকম ভাবে করোনা রোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন অভিনেতা। ইতিমধ্যেই, তাঁর রেস্তোরাঁ ‘টলি টেলস’ থেকে করোনা রোগীদের জন্য বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।
আরও পড়ুন- ভোটে জিতে ঘরছাড়া হিরণ, বিলাসবহুল জীবন ছেড়ে আশ্রমে দিন কাটাচ্ছেন নয়া বিধায়ক
এছাড়াও, নানান মানুষকে ওষুধ পৌঁছে দেওয়া থেকে শুরু করে আর্থিক সাহায্য করা, এমনও করেছেন অভিনেতা। আগের বছর লকডাউনের সময়ও নানান মানুষকে সাহায্য করেছিলেন তিনি।
তবে এই সবকিছু ছাড়াও অভিনেতার একটা ব্যক্তিগত জীবন রয়েছে। যেখানে তিনি নিজের মানুষের সঙ্গে হাসি-মজা করতে খুব ভালোবাসেন। বান্ধবী রুক্মিণী মৈত্রের দাদার মেয়ের সঙ্গে মাঝেমধ্যেই নানান ছবি শেয়ার করেন তিনি। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন দেব যাতে তাঁকে ছোট্ট আমায়রার সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে আমায়রা নিজের ড্রয়িং খাতায় একটা ছবি এঁকেছে। আর তাতে কী রঙ দেওয়া হবে, এই নিয়ে দেব তাঁকে সমানে রাগিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত আর সহ্য না করতে পেরে নিজের ড্রয়িং খাতা দিয়েই দেবকে মারতে গেল ছোট্ট আমায়রা।
View this post on Instagram
আরও পড়ুন- যৌনতা মাখানো রাইমা সেনের নতুন ছবিতে কটু মন্তব্যের ঝড়! দেখুন তাঁর টপলেস ছবি
যদিও তা হয়নি। দেব মজা করে বললেন, “তোমার স্কুলে এসব শেখানো হয় তোমায়”। এই শুনে আরও রেগে গেল খুদে। তাদের এই খুনসুটির ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এই ভিডিওতে কমেন্ট করেছেন খোদ রুক্মিণীও।





