কেন্দ্রীয় পেনশনভোগীদের জন্য সুখবর! মাসে পেনশন হতে পারে ৩.৫৭ লক্ষ টাকা! পেনশনে ১৮৬ শতাংশ বৃদ্ধি!

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Central Government employee) এবং পেনশনভোগীরা। তাঁদের আর্থিক সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করে থাকে। মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির প্রভাব থেকে তাঁদের রক্ষা করতে প্রতিনিয়ত নতুন নীতিমালা কার্যকর করা হয়। বর্তমান পরিস্থিতিতে এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন পে কমিশনের জন্য। তাঁদের বেতন এবং পেনশনে বৃদ্ধি আনতে এবং সামগ্রিক ক্রয়ক্ষমতা বাড়াতে এই পে কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলা অষ্টম পে কমিশনের অনুমোদন দিয়েছে। এই নতুন পে কমিশন কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য নতুন বেতন এবং ভাতা নির্ধারণ করবে। বিশেষজ্ঞদের মতে, অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ২.৮৬, যা সপ্তম পে কমিশনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। ২০১৬ সালে সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭, যা কর্মচারীদের বেসিক পে বাড়িয়ে দিয়েছিল।

বর্তমানে কেন্দ্রীয় পেনশনভোগীদের ন্যূনতম পেনশন প্রতি মাসে ৯,০০০ টাকা এবং সর্বাধিক পেনশন মাসে ১ লক্ষ ২৫ হাজার টাকা। তবে, অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ নির্ধারিত হলে ন্যূনতম পেনশন বেড়ে ২৫ হাজার ৭৪০ টাকায় পৌঁছাবে। এই বৃদ্ধি প্রায় ১৮৬ শতাংশ। অন্যদিকে, সর্বাধিক পেনশন হতে পারে ৩ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকার বেশি। এটি পেনশনভোগীদের ক্রয়ক্ষমতা বাড়াতে এবং মূল্যবৃদ্ধির চাপ কমাতে সহায়ক হবে।

ডিয়ারনেস রিলিফ (DA) স্কিমের মাধ্যমে মুদ্রাস্ফীতির প্রভাব থেকে পেনশনভোগীদের রক্ষা করা হয়। বর্তমানে এটি বেসিক পেনশনের ৫৩ শতাংশ। অষ্টম পে কমিশনের অধীনে ডিএ স্কিমেও নতুন সুযোগ-সুবিধা যুক্ত হতে পারে। পাশাপাশি গ্র্যাচুইটির সীমা এবং পরিবারের জন্য পেনশন বাড়ানোরও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ শ্বাসকষ্টে ভুগছেন পার্থ! আইসিসিইউতে স্থানান্তরিত প্রাক্তন শিক্ষামন্ত্রী! শারীরিক অবস্থার অবনতি!

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, নতুন পে কমিশনের ফলে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের আর্থিক সুরক্ষা আরও দৃঢ় হবে। মূল্যবৃদ্ধির বাজারে এই ঘোষণা পেনশনভোগীদের জন্য একটি বড় স্বস্তি। তবে, মূল ঘোষণা কার্যকর হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে। এর ফলে আগামীদিনে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles