করোনার কারণে দেশের বিভিন্ন জায়গার স্বাস্থ্য পরিষেবা উন্নতির প্রতিনিয়ত চলছে প্রচেষ্টা। নানা ধরনের ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্য সংক্রান্ত জিনিসকে কেন্দ্র করে নানা সুবিধা মূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যার দরুন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন কিছু সংস্থা। তার মধ্যেই একটি সংস্থা হল “১এমজি”।
মূলত “১এমজি”একটি অনলাইন প্লাটফর্ম। যেখানে প্রেসক্রিপশন আপলোড করলেই ওষুধ বাড়িতে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে রয়েছে ডিসকাউন্ট অফারও। সেই কোম্পানির সঙ্গে এবার যুক্ত হয়েছে টাটা গ্রুপ। যার ফলে অফারে এসেছে পরিবর্তন। রয়েছে নানা সুবিধা।
সুবিধার মধ্যে প্রথমেই রয়েছে সরাসরি টাটা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে পারবে মানুষ। মূলত এটি এক প্রকারের ব্যবসা। মাত্র ১০,০০০ টাকা ব্যয় করলেই ব্যবসা সহজে শুরু করা যাবে। কোনো ভাবেই এই ব্যবসায় লোকসান নেই। বিশেষত গ্রামাঞ্চলের দিকে এই ব্যবসা অত্যন্ত লাভজনক লোকের জন্য। আর এই ব্যবসা করার জন্য আলাদা করে কোনো রকম সার্টিফিকেট বা অন্য কোনো কিছু তৈরি করতে হবে না। তবে এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে গেলে কি কি করতে হবে?
মূলত ক্রেতার সংখ্যা বাড়ানোর জন্যই “১এমজি” সংস্থার তরফ থেকে এই সুবিধা চালু হয়েছে। তাই টাটা গ্রুপ নিয়ে এসেছে একটি নতুন পলিসি যার নাম “সেহাত কে সাথী”। এই প্রকল্পে অন্তর্ভুক্ত থাকলে আপনাকে নতুন ক্রেতা খুঁজতে হবে “১এমজি”র জন্য অর্থাৎ আপনার হাতে থাকবে একটি এলাকার দায়িত্ব। যত বেশি ক্রেতা আপনি সংস্থার জন্য খুঁজে আনবেন, ঠিক ততটাই কমিশন আপনাকে দেওয়া হবে। মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগ করলে ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া যাবে। পাশাপাশি কোম্পানির তরফ থেকে দেওয়া হবে একটি সুগার চেকিং মেশিন, রক্তচাপ পরীক্ষা করার মেশিন এবং ৫০০টি ভিজিটিং কার্ড।
সঙ্গে কোম্পানি সম্পর্কে বলতে গেলে, ২০১৫ সালে এই কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন প্রশান্ত ট্যান্ডন এবং গৌরব আগরওয়াল। এবার তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে টাটা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ১০০ জনেরও বেশি মানুষ এই নতুন প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে। তাই আপনারা ইচ্ছুক থাকলে এই প্রকল্পের সঙ্গে অতি সহজেই যুক্ত হতে পারেন।





