Osman hadi: “জুলাই আন্দোলনের ছাত্র নেতাকে টার্গেট করে পরিকল্পিত হামলা?”ভারতের মানচিত্র বিকৃত করে পোস্ট হওয়ার ঘণ্টার মধ্যে ওসমান হাদির জীবন বিপন্ন!

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় এক সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার ঠিক এক ঘণ্টা আগে হাদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি ভারতের মানচিত্র বিকৃত করে বাংলাদেশে জুলাই আন্দোলনের ছাত্র নেতা হিসেবে নিজের অবস্থান তুলে ধরেন। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে।

জুমার নামাজের পর বেলা ২ টো ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় তিনটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। দ্রুত সিপিআর দেওয়ার ফলে রক্তচাপ সাময়িকভাবে স্থিতিশীল হলেও পুরো পরিস্থিতি এখনও অত্যন্ত গুরুতর।

হাসপাতালের আইসিইউতে হাদিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “মাথার ভেতরে বুলেট এখনও বের করা যায়নি। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অবস্থা ক্রিটিক্যাল।” হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত সমর্থকরা এবং সাধারণ জনতাও উদ্বিগ্ন অবস্থায় খবরের আপডেটের জন্য অপেক্ষা করছেন।

বিএনপি ও ইনকিলাব মঞ্চের নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে বলা হয়েছে, “এই আক্রমণ পরিকল্পিত, নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে চালানো হয়েছে। দেশের কিছু চক্র এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা চালাচ্ছে।” বিএনপি আশঙ্কা করছে, এই হামলা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করার পরিকল্পনার অংশ।

আরও পড়ুনঃ Smoking debate : ‘সংসদের বাইরে সিগারেট…’ ভিডিও ফাঁস হতেই উত্তাল সংসদ! তৃণমূল সাংসদের বিস্ফোরক বক্তব্যে শুরু রাজনীতিক হট্টগোল!

চিকিৎসকরা সতর্ক করেছেন, হাদির জীবন এখনও ঝুঁকিতে রয়েছে। মাথার ভেতরে থাকা বুলেটের অবস্থান এবং গুলিবিদ্ধ ক্ষত সরাসরি ঝুঁকি সৃষ্টি করছে। হাসপাতালের সামনে সমর্থকরা দোয়া করছেন এবং রাজনৈতিক নেতারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। এই ঘটনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর