গরমে নাজেহাল অবস্থা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের৷ আটটি জেলাতে জারি তাপপ্রবাহের শতর্কতা। স্বাভাবিকের থেকে প্রতি জেলাতেই ২-৩ ডিগ্রী তাপমাত্রা বেশি থাকছে। বৃষ্টি কবে হবে তার উত্তর নেই আবহাওয়া দপ্তরের নিকট। প্রখর রোদ এবং গরমের সঙ্গে যুক্ত হয়েছে আর্দ্রতা, যা হয়ে উঠেছে বড়ো অস্বস্তির কারণ। আর্দ্রতার দরুণ-ই ঘামে প্যাচপ্যাচে অস্বস্তি নিয়ে দিন কাটাতে হচ্ছে দক্ষিণবঙ্গ বাসীদের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে আগামী ৪৮ ঘন্টাতে এই গরম এবং অস্বস্তি দুই-ই বৃদ্ধি পাবে। যার ফলে সহজেই অসুস্থ হয়ে যেতে পারেন আমাদের মতো সাধারণ মানুষেরা। তবে সুস্থ থাকা উপায় কি?
বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, সকাল ১২ টা থেকে ২ টো পর্যন্ত তাপ এবং রোদ সবচেয়ে বেশি থাকে। তাই একান্তই উপায় না থাকলে তবেই ওই সময় বাড়ি থেকে বাইরে বেরোনো উচিৎ । নতুবা সকাল এবং বিকেলের আগে বাড়ি কিংবা কর্মক্ষেত্র থেকে বাইরে বেরোনো উচিৎ নয়৷







